কম খরচে বেশি সুবিধা! মাত্র ১৯৫ টাকায় ৩ মাসের প্ল্যান দিচ্ছে আম্বানি
Connect with us

দেশের খবর

কম খরচে বেশি সুবিধা! মাত্র ১৯৫ টাকায় ৩ মাসের প্ল্যান দিচ্ছে আম্বানি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বর্তমান বাজারে সবকিছুর দাম লাফিয়ে বেড়েছে, মোবাইল রিচার্জও তার ব্যতিক্রম নয়। গত বছর মাঝামাঝি সময়ে দেশের সমস্ত টেলিকম সংস্থাই এক ধাক্কায় রিচার্জের খরচ বাড়িয়ে দেয়। তবে এবার গ্রাহকদের জন্য সাশ্রয়ী রিচার্জ প্ল্যান নিয়ে এল রিলায়েন্স জিয়ো। কম খরচে দীর্ঘমেয়াদী সুবিধা দিতে মাত্র ১৯৫ টাকায় তিন মাসের রিচার্জ প্ল্যান চালু করেছে সংস্থা। এত কম খরচে এমন অফার বাজারে খুব একটা দেখা যায় না।

এই প্ল্যানে রয়েছে ১৫ জিবি হাই-স্পিড ডেটা – ইন্টারনেট ব্যবহারে মিলবে সুপারফাস্ট স্পিড। জিয়ো হটস্টারের ফ্রি অ্যাক্সেস – অনলাইন বিনোদনপ্রেমীদের জন্য বাড়তি সুবিধা। ৯০ দিনের দীর্ঘমেয়াদী ভ্যালিডিটি – একবার রিচার্জেই তিন মাসের নিশ্চিন্ত ব্যবহার।

আরও পড়ুনঃ হাসপাতাল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ নাবালিকা মা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

তবে এটি শুধুমাত্র একটি ডেটা প্ল্যান, অর্থাৎ ফ্রি কলিং বা এসএমএসের সুবিধা এখানে পাওয়া যাবে না। প্রতিযোগী সংস্থা এয়ারটেলের ১৮১ টাকার রিচার্জ প্ল্যানে ১৫ জিবি ডেটা থাকলেও, তার ভ্যালিডিটি মাত্র ৩০ দিন। অন্যদিকে, জিয়োর ১৯৫ টাকার প্ল্যান তিনগুণ বেশি ভ্যালিডিটি দিচ্ছে। অর্থাৎ, দীর্ঘমেয়াদী ব্যবহারকারীদের জন্য জিয়োর এই অফারই সবচেয়ে সাশ্রয়ী ও লাভজনক!

Advertisement
ads

সাশ্রয়ী দামে বেশি সুবিধা পেতে চাইলে জিয়োর এই নতুন প্ল্যান আপনার জন্য আদর্শ হতে পারে। আপনি কি এই প্ল্যান ব্যবহার করবেন? মন্তব্যে জানাতে ভুলবেন না!

Continue Reading
Advertisement