নায়িকা সোনা পাচারে ধরা পড়তেই, সম্পর্কের ইতি টানলেন বাবা
Connect with us

বিনোদন

নায়িকা সোনা পাচারে ধরা পড়তেই, সম্পর্কের ইতি টানলেন বাবা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ১২ কোটি টাকার সোনা নিয়ে দুবাই উড়াল দেওয়ার পরিকল্পনা করেছিলেন কন্নড় অভিনেত্রী রান্যা রাও। কিন্তু শেষ মুহূর্তে ‘ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স’ (ডিআরআই)-এর হাতে ধরা পড়ে যান তিনি। বেঙ্গালুরু বিমানবন্দরে ৩ মার্চ গ্রেফতার করা হয় রান্যাকে, পরদিন আদালতে পেশ করা হলে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় ১৮ মার্চ পর্যন্ত।

আরও পড়ুনঃশরীরে ক্ষত, মনে দগদগে যন্ত্রণা—অভিনেত্রী নেহলের তিক্ত অভিজ্ঞতা!

এই ঘটনার পর রান্যার বাবা, আইপিএস আধিকারিক ডক্টর কে রামচন্দ্র রাও স্পষ্ট জানিয়েছেন, মেয়ের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “চার মাস আগে রান্যার বিয়ে হয়েছে, তারপর থেকে আমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। সে বা তার স্বামী কী করেন, সে সম্পর্কেও কিছু জানি না। যা ঘটেছে, তা আমাদের জন্য বড় ধাক্কা। তবে আইন আইনের পথেই চলবে।”

ডিআরআই সূত্রে জানা গিয়েছে, রান্যার কাছে থাকা ১৪.৮ কেজি সোনা নির্ধারিত সীমার অনেক বেশি ছিল, যা পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। যদিও অভিনেত্রী দাবি করেছেন, তিনি ব্যবসায়িক কারণে দুবাই যাচ্ছিলেন। এই ঘটনায় দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads