আবাসের ঘরে কাটমানি চাওয়ার অভিযোগ! কথোপকথন রেকর্ড উপভোক্তার পরিবারের
Connect with us

জেলার খবর

আবাসের ঘরে কাটমানি চাওয়ার অভিযোগ! কথোপকথন রেকর্ড উপভোক্তার পরিবারের

Dwip Narayan Chakraborty

Published

on

আবাস যোজনার উপভোক্তার বাড়িতে গিয়ে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের সেক্রেটারি ও এক পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে। টাকা চাওয়ার সেই কথোপকথন মোবাইলে রেকর্ড করল উপভোক্তার পরিবার।

যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আর সি টিভি সংবাদ। যদিও এমন ঘটনায় তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত কর্মী ও পঞ্চায়েতের সেক্রেটারি। গোটা ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

আবাস যোজনার উপভোক্তার বাড়িতে গিয়ে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের সেক্রেটারি ও এক পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে। টাকা চাওয়ার সেই কথোপকথন মোবাইলে রেকর্ড করল উপভোক্তার পরিবার। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আর সি টিভি সংবাদ।

আরও পড়ুন – দলের রাজ্য সম্মেলন ‘২৬ এর সুর বেঁধে দিলেন দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়

Advertisement
ads

প্রথম কিস্তির টাকা ঢুকতেই উপভোক্তার বাড়িতে গিয়ে এই টাকা চাওয়ার ঘটনার অভিযোগ সামনে এসেছে মালদার মানিকচক ব্লকের মথুরাপুর এলাকায়।

জানা গিয়েছে, মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের খোসালদিয়া গ্রামের বাসিন্দা সোনিয়া মন্ডল। এই বিধবা মহিলা বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন। সেই টাকা খরচ করে এবং কিছু ঋণ নিয়ে বাড়ির কাজও করিয়েছেন তিনি।

কিন্তু অভিযোগ দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার জন্য দিতে হবে কাটমানি। প্রশাসনের আধিকারিক এর পরিচয় দিয়ে মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সামিউল হক ও এক পঞ্চায়েত কর্মী কৃষ্ণ মন্ডল দিন কয়েক ধরে ঐ উপভোক্তার বাড়িতে যাচ্ছেন।

তদন্তের নাম করে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকানোর জন্য প্রথমে কুড়ি হাজার এবং পরে ১৫ হাজার টাকা দাবি করে বলে অভিযোগ। আর সেই টাকা না দিলে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকানো হবে না এমনটাই উপভোক্তাকে বলা হয়।

Advertisement
ads

অপরদিকে টাকা চাওয়ার এই কথোপকথন নিজের মোবাইল ফোনে রেকর্ড করেন উপভোক্তার ছেলে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আর সি টিভি সংবাদ।

এমন ঘটনায় ওই উপভোক্তা মানিকচক ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনা সম্পর্কে ওই উপভোক্তার প্রতিবেশী ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের।

পাশাপাশি এমন ঘটনায় তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত কর্মী। ঠিক কি জানিয়েছেন এবিষয়ে শোনাবো আপনাদের। অপরদিকে পঞ্চায়েতের সেক্রেটারি উপভোক্তার বিরুদ্ধেই পাল্টা বিস্ফোরক অভিযোগ এনেছেন।

অন্যদিকে এই ঘটনায় ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে লিখিত অভিযোগ হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement
ads

আরও পড়ুন – লক্ষ্মীবারে তৃণমূলের রাজ্য কনভেনশন,সেজে উঠেছে নেতাজি ইন্ডোর

Continue Reading
Advertisement