দেশের খবর
কুম্ভে শেষ শাহী স্নানের আগে যানজটে অবরুদ্ধ সড়কপথ! রবিবার কেমন ভিড় রাস্তায়?
১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা। এবারে ১৪৪ বছর পর অনুষ্ঠিত হয়েছে এই মেলা। তবে প্রতি ১২ বছর পর মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। প্রতি ৬ বছর পর অর্ধকূম্ভ মেলা হয়। ভক্তরা বিশ্বাস করেন ত্রিবেণী সঙ্গম নদীতে স্নান করলে সব পাপ মুছে যায় এবং পুন্য অর্জন করা যায়।
এই আসায় দেশ-বিদেশের বহু প্রান্ত থেকে অনেক পূর্ণার্থীরা আসছেন পুন্য লাভের জন্য। এখনও পর্যন্ত মেলায় প্রায় ৬০ কোটি পূর্ণার্থী শাহী স্নান করেছেন। তবে শেষ লগ্নের শাহী স্নানে পূর্ণার্থীদের ভিড় যে উপচে পরবে তা অবশ্য বোঝা গিয়েছিল অনেক আগে। তাই সেই মত আঁটোসাঁটো ব্যবস্থা করে করেছে উত্তরপ্রদেশ প্রশাসন।
আরও পড়ুন – সাধিকার বেশে তামান্না! প্রয়াগরাজের মহাকুম্ভে ‘ওডেলা ২’-এর ঝলক প্রকাশ
নয়াদিল্লিতে পদপিষ্টের ঘটনার পর প্রয়াগরাজ স্টেশন পর্যন্ত সমস্ত ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে ২৮ ফেব্রিয়ারি পর্যন্ত। ২৮ তারিখ পর্যন্ত কোনো দূরপাল্লার ট্রেন পৌঁছবে না প্রয়াগরাজ স্টেশনে। এমনই ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ।
অনেকে ছুটি কাটাতে বা পুন্য লাভের আসায় এসে পৌঁছচ্ছেন প্রয়াগরাজের কুম্ভমেলায়। শেষ লগ্নের শাহী স্নানে উপচে পড়েছে ভিড়। ২৬ তারিখ মহা শিবরাত্রি। তাই অনেকে আবার সেই উপলক্ষে প্রয়াগরাজে যাচ্ছেন। তবে রেল পথের পাশাপাশি সড়কপথেও যানজট।
রেলপথে পুণ্যার্থীদের ভিড়ের পাশাপাশি সড়কপথেও যানজটে নাকাল হতে হচ্ছে বহু মানুষকে। শনিবার থেকেসড়কপথে যানজট বাড়তে শুরু করেছে। স্থানীয় সূত্রের খবর, রবিবার সকালে যানজট ২৫ কিলোমিটার ছাড়িয়ে গিয়েছে। শনি এবং রবিবার সপ্তাহের এই দুটি দিনে পুণ্যার্থীদের ভিড় বেশি হচ্ছে বলে জানা যাচ্ছে।
