রাজ্যের খবর
পুর কর্মী পরিচয় দিয়ে তোলা আদায়ে গিয়ে ধৃত যুবক
পুর কর্মী পরিচয় দিয়ে তোলাবাজীর ঘটনায় এক যুবককে আটক করল কালিয়াগঞ্জ থানার পুলিশ৷ জানা গিয়েছে বোনের বিয়ে অথবা মেয়ের বিয়ে এমনই নানা অজুহাতে দেখিয়ে বাড়ি বাড়ি ও দোকানে গিয়ে টাকা তুলছিল ওই যুবক।
আরও পড়ুন – একই পরিবারের ৩ জনের মৃত্যু,পুলিশি তদন্তে চাঞ্চল্যকর মোড়
বুধবার দুপুর একই কৌশলে কালিয়াগঞ্জের মাড়োয়ারি পট্টি এলাকা থেকে টাকা তুলছিল সে। ঘটনা জানাজানি হতেই আলোড়ন ছড়ায় এলাকায়। জিজ্ঞাসাবাদ করলেও ওই যুবকের কথায় নানান অসঙ্গতি ধরা পড়ে৷ এরপর তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা৷
আরও পড়ুন – নির্মীয়মান উড়ালপুলের সংস্কার কাজে অভিযোগ বেনিয়মের
অভিযুক্ত এই যুবক কখনো নিজের বাড়ি রায়গঞ্জ আবার কখনো বলছে গঙ্গারামপুরে। কালিয়াগঞ্জের পুরপ্রধান রামনিবাস সাহা ঘটনা সম্পর্কে বলেন,বাড়ি বাড়ি ও দোকানে গিয়ে বোনের বিয়ে বা পুর কর্মী পরিচয় দিয়ে সাহায্য বাবদ টাকা তুলছিল ওই যুবক।
আরও পড়ুন – পথশিশুর যৌন নির্যাতন,৪০ দিনের মধ্যে অপরাধীর ফাঁসির সাজা দিল আদালত
