বাবার আমলের সমালোচনা উদয়ন গুহের
Connect with us

কোচবিহার

বাবার আমলের সমালোচনা উদয়ন গুহের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক :দলের স্বার্থে কমল গুহও দুর্নীতি করেছিলেন। নিজের প্রয়াত বাবাকে নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। খোদ কমল পুত্র উদয়ন গুহের এমন বক্তব্যে স্বাভাবিক ভাবে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিয়োগ দুর্নীতি নিয়ে বিরোধীদের জবাব দিতে তৃণমূল নেতৃত্ব বাম আমলে চিরকুটের মাধ্যমে চাকরি দেওয়ার প্রসঙ্গ তুলে ধরে সরব হয়েছেন তিনি। এনিয়ে দিনহাটার তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর দাবি, ইতিমধ্যেই বাম আমলে নিয়ম বহির্ভূত ভাবে চাকরি পাওয়া ১০০ জন লোকের নামের তালিকা তিনি দিতে পারবেন।

 

আরও পড়ুন অ্যাডমিট কার্ডের বিভ্রান্তিতে পরীক্ষায় বসতে পারলো না এক পরীক্ষার্থী

 

Advertisement
ads

তার বাবার আমলে পার্টি হোলটাইমারদের স্ত্রীকে চাকরি পাইয়ে দেওয়ার তত্ত্বও তিনি তুলে ধরেছেন। তার পিতা প্র‍য়াত ফরওয়ার্ড ব্লক নেতা কমল গুহও দলীয় স্বার্থে অনেককে চাকরি দিয়েছেন বলেও মন্তব্য করেন উদয়ন বাবু।তাহলে কি কমল গুহও দুর্নীতি করেছিলেন? সাংবাদিকের এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে উদয়ন বাবু বলেন, “ আমি বলছি দলের স্বার্থে তিনিও দুর্নীতি করেছিলেন।

 

আরও পড়ুন সংস্কারকাজের সুচনা না হওয়ায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভে গ্রামবাসী

 

Advertisement
ads

৫ টাকা নিলে দুর্নীতি নয় ৫০ হাজার বা ৫ লাখ টাকা নিলে দুর্নীতি ? আমি এখন আমার বাবাকে বাঁচাতে বলবো বাবা যেটা করেছেন সেটা সঠিক করেছেন? অন্যরা ভুল করেছিলেন। সিপিএম যেটা করেছিল, সেটা ভুল ছিল। বাবাও তো অনেককে চাকরি করে দিয়েছিলেন। বাবার সামনে বসে তালিকা তৈরি হয়েছিল। বাবা সেটা এন্ড্রোস করে দিয়েছিলেন। সেখানে তো যোগ্য ব্যাক্তিকে বঞ্চিত করা হয়েছিল। এটা যুগ যুগ ধরে চলে আসছে। যারা আজকে রাস্তায় বসে বঞ্চিত করা হয়েছে বঞ্চিত করা হয়েছে বলে চিৎকার করেছেন। তাঁদের পূর্বসুরিরাও যোগ্যদের বঞ্চিত করে এসেছেন।

Continue Reading
Advertisement