এন বি এস টি সি-তে ঠিকাপ্রথায় কর্মী নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ
Connect with us

রায়গঞ্জ

এন বি এস টি সি-তে ঠিকাপ্রথায় কর্মী নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ

Dipa Chakraborty

Published

on

রায়গঞ্জ, ৭ সেপ্টেম্বর : শূন্যে পদে স্থায়ী কর্মী নিয়োগ, কর্মী নিয়োগের ক্ষেত্রে ঠিকা প্রথা বাতিল, মৃতের পোষ্যদের চাকরি, অস্থায়ীদের স্থায়ীকরণ, ঠিকা প্রথায় কর্মরত কর্মীর দুর্ঘটনায় মৃত্যু হলে এককালীন ৫ লক্ষ টাকা প্রদান ও মৃতের পরিবারের একজনকে চাকরি

সহ রাষ্ট্রায়ত্ত পরিবহণ শিল্পকে রক্ষার দাবিতে আন্দোলনে নামল সি আই টি ইউ অনুমোদিত নর্থবেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়ীজ ইউনিয়নের রায়গঞ্জ ডিপো শাখা৷ মঙ্গলবার এন বি এস টি সি-র রায়গঞ্জ ডিপোর সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা৷ পরে সংগঠনের তরফে সংস্থার রায়গঞ্জ ডিভিশনের ডিভিশনাল ম্যানেজারের মাধ্যমে সংস্থার ডিরেক্টরের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি নুরুল ইসলামের অভিযোগ, বর্তমান সরকারের আমলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা রুগ্ন শিল্পে পরিণত হয়েছে। স্থায়ী পদে যে সমস্ত চালক, কন্ডাকটর, মেকারনিক কাজ করতেন, তারা অবসর হলে সেই পদ গুলিতে ঠিকা প্রথায় কর্মী নিয়োগ করা হচ্ছে। এমনকি সংস্থা পরিচালনা নিয়ে যে বোর্ড রয়েছে সেটির এখনও সঠিকভাবে গঠন হয় নি। সংস্থায় স্থায়ী কর্মীর বেতন ৩০ থেকে ৩৫ হাজার টাকা অথচ যৎ সামান্য বেতন দিয়ে ঠিকা কর্মী দিয়ে কাজ করানো হচ্ছে সংস্থায়। ফলে ঠিকা প্রথা বাতিল সহ একাধিক দাবিতে এদিন ডেপুটেশন দেওয়া হল৷

Continue Reading
Advertisement ads
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *