কোভিডে মৃতদের পরিবারগুলোকে দিতে হবে আর্থিক সাহায্য - নির্দেশ শীর্ষ আদালতের
Connect with us

দেশ

কোভিডে মৃতদের পরিবারগুলোকে দিতে হবে আর্থিক সাহায্য – নির্দেশ শীর্ষ আদালতের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ৩০ জুন : করোনায় মৃতদের পরিবারগুলিকে আর্থিক সাহায্য দিতেই হবে, বুধবার এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই বিষয় নিয়ে কেন্দ্র সরকারকে গাইডলাইন তৈরি করারও নির্দেশ দিল শীর্ষ আদালত।পরিবার পিছু কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং কী কী গাইডলাইন মেনে এই ক্ষতিপূরণ দেওয়া হবে, তা স্থির করার জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষকে ছয় সপ্তাহের সময় দিল আদালত।

কয়েকদিন আগে এই সংক্রান্ত মামলার শুনানিতে কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল, করোনায় প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। এত মানুষের পরিবারকে লাখ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। এতে সরকারের ত্রাণ তহবিলের প্রভূত ক্ষতি হবে।বুধবার শুনানি চলাকালীন, জাতীয় বিপর্যয় আইনের ১২ নম্বর ধারা তুলে ধরে শীর্ষ আদালত। সেই আইন অনুযায়ী, জাতীয় বিপর্যয়ের ক্ষেত্রে অন্তত ন্যূনতম ক্ষতিপূরণ দিতে দায়বদ্ধ সরকার।সম্প্রতি শীর্ষ আদালতের তরফে করোনায় মৃতদের সার্টিফিকেটে মৃত্যুর কারণ উল্লেখের যে নির্দেশ দেওয়া হয়েছিল, তাও ফের একবার মনে করিয়ে দেওয়া হয়। যে সমস্ত পরিবার ডেথ সার্টিফিকেট নিয়ে সন্তুষ্ট নয়, সেই সার্টিফিকেট সংশোধনের জন্যও দ্রুত কোনও পদ্ধতি চালু করার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে।করোনায় মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়ে যে আবেদন করা হয়েছিল, বুধবার সেই মামলার শুনানিতেই এই নির্দেশ দেওয়া হয়।

আরও খবর পড়ুন : নেই নিকাশি ব্যবস্থা। টানা বৃষ্টিতে জলমগ্ন এলাকা, ক্ষুব্ধ বাসিন্দারা

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *