পিকআপ ভ্যান উল্টে আহত দুই। ঘটনাস্থলে ইটাহার থানার পুলিশ
Connect with us

উত্তর দিনাজপুর

পিকআপ ভ্যান উল্টে আহত দুই। ঘটনাস্থলে ইটাহার থানার পুলিশ

Dipa Chakraborty

Published

on

ইটাহার, ১৭ জুন : আম বোঝাই পিকআপ ভ্যান উল্টে আহত হলেন চালক সহ এক যাত্রী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে, ইটাহার থানার মারনাই অঞ্চলের চেংছিড়া এলাকায় জাতীয় সড়কে।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মালদা থেকে রায়গঞ্জ মুখী আম বোঝাই পিকআপ ভ্যানটির সামনে চাকার বা দিকের টায়ার হঠাৎই পাঙ্কচার হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের নয়ানজুলিতে পড়ে যায়, ঘটনায় আহত হন চালক সহ এক যাত্রী। এরপর স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্যে ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করায়। যদিও গুরুতর জখম যাত্রী সাব্বির আলিকে রায়গঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।