এই জেলায় পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র তৈরিতে উদ্যোগী কৃষি বিপণন দফতর
Connect with us

দক্ষিণ দিনাজপুর

এই জেলায় পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র তৈরিতে উদ্যোগী কৃষি বিপণন দফতর

Dipa Chakraborty

Published

on

বালুরঘাট , ১৪ জুন :দক্ষিণ দিনাজপুরে পেঁয়াজ সংরক্ষণের পরিকল্পনা নিতে চলেছে রাজ্যের কৃষি বিপনন দপ্তর। সোমবার কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র জেলার বিভিন্ন কৃষি মান্ডি ঘুরে দেখেন। মান্ডিগুলির কোনো একটিতে পেঁয়াজ সংরক্ষণের জন্য কোল্ডস্টোরেজ করা যায় কিনা সেই বিষয়ে এদিন মান্ডি পরিদর্শন করেন বলে জানান কৃষি বিপণন মন্ত্রী।

প্রতিবছর রাজ্যে পেঁয়াজ ঘাটতির জন্য নাসিক বা ভিন রাজ্য থেকে পিঁয়াজ আমদানি করতে হয় পশ্চিমবঙ্গ কে। প্রায় বছর দেড়েক আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে একটি প্রশাসনিক বৈঠকে দক্ষিণ দিনাজপুরে পেঁয়াজ চাষ ও পেঁয়াজ সংরক্ষণ এর পরিকল্পনা নিয়েছিলেন। জেলায় পেঁয়াজ সংরক্ষণ এর পরিকাঠামো গড়ে উঠলে বিকল্প চাষ হিসেবে পেঁয়াজ চাষের এলাকা বাড়বে দক্ষিণ দিনাজপুরে। এর ফলে একদিকে যেমন রাজ্যের পেঁয়াজ ঘাটতি মিটবে, অপরদিকে, জেলার কৃষকরা বিকল্প চাষ করে আর্থিকভাবে লাভবান হবে। এছাড়াও জেলার সীমান্ত বন্দর হিলি বৈদেশিক বাণিজ্য কেন্দ্র দিয়ে প্রায় সারাবছর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করেন রপ্তানিকারকরা। ফলে, দক্ষিণ দিনাজপুরে পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষণের ব্যবস্থা হলে কৃষক এবং বৈদেশিক বাণিজ্য ব্যবসায়ীরা লাভবান হবেন।এদিন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র জেলায় পেঁয়াজ সংরক্ষণ এর জন্য কোল্ড স্টোরেজ তৈরির জন্য জেলার বিভিন্ন স্থান পরিদর্শন করায় সেই সম্ভাবনা উঠে এলো। কৃষি বিপণন মন্ত্রীবিপ্লব মিত্র বলেন, দক্ষিণ দিনাজপুর মূলতঃ কৃষি প্রধান জেলা৷ এই জেলায় রয়েছে আন্তর্জাতিক বানিজ্য কেন্দ্র৷ ফলে গুরুত্বপূর্ণ জেলায় পেঁয়াজ সংরক্ষণ স্থাপিত হলে উপকৃত হবেন জেলার কৃষক ও সাধারণ মানুষ৷

Continue Reading
Advertisement ads