গৃহকর্ত্রী না থাকায় বাড়িতে হানা দুষ্কৃতীদের, দুঃসাহসিক চুরি
Connect with us

উত্তর দিনাজপুর

গৃহকর্ত্রী না থাকায় বাড়িতে হানা দুষ্কৃতীদের, দুঃসাহসিক চুরি

Dipa Chakraborty

Published

on

গোয়ালপোখর , ৯ জুন :  করোনা আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে থাকায় শিক্ষিকা অনুপস্থিতির সুযোগ নিয়ে শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকার বাড়িতে দুঃসাহসিক চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা।

মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার শান্তিপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোয়ালপোখর থানার গতি গ্রাম পঞ্চায়েতের শান্তিপুর এলাকার বাসিন্দা কমলা বিশ্বাস নামে ওই শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা কোভিড পজিটিভ হওয়ায় পাশের ঘরে কয়েকদিন ধরে হোম কোয়ারেন্টিনে থাকছিলেন। ফলে বাড়ি ফাঁকা থাকায় দুষ্কৃতীরা মঙ্গলবার গভীর রাতে বাড়িতে হানা দেয়৷ আলমারি ভেঙে সোনা ও রুপোর গয়না ও নগদ টাকা সহ অন্যান্য জিনিস পত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বাড়ির মালিক কমলা বিশ্বাস জানিয়েছেন করোনা আক্রান্ত থাকায় পাশের একটি ঘরে গত কয়েকদিন ধরে থাকতেন তিনি। দুষ্কৃতীরা সেই সুযোগ বুঝে গভীর রাতে এই ঘটনা ঘটায়। সকালে এসে ঘরের দরজা খোলা দেখতে পান। সমস্ত জিনিস পত্র লণ্ডভণ্ড। বাড়িতে থাকা ৫০ হাজার নগদ টাকা, সোনা রুপোর গয়না সব কিছু চুরি হয়ে গেছে। এমনি ঘরে থাকা ওই শিশু শিক্ষা কেন্দ্রের থাকা জরুরি নথিপত্র গুলিও নিয়ে গেছে চোরেরা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ৷