আগ্নেয়াস্ত্র এবং চোরাই বাইক সহ ধৃত এক, তোলা হল আদালতে
Connect with us

মালদা

আগ্নেয়াস্ত্র এবং চোরাই বাইক সহ ধৃত এক, তোলা হল আদালতে

Dipa Chakraborty

Published

on

মানিকচক, ০৬ জুন : আগ্নেয়াস্ত্র এবং চোরাই বাইক সমেত এক দুষ্কৃতীকে গ্রেফতার করল মানিকচক থানার পুলিশ। মানিকচক থানার চন্ডিপুর এলাকা থেকে ওই যুবককে পাকরাও করতে সক্ষম হলেও তার সাথে থাকা অপর এক সঙ্গী পালিয়ে যায়

ধৃতকে রবিবার মালদা জেলা আদালতে পেশ করলে বিচারক সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা তার খোঁজে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম হুমায়ুন শেখ(১৯)। তার বাড়ি মানিকচক থানার গোপালপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে দুটি সেভেন এম এম, একটি পাইপ গান এবং ৬ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে একটি চোরাই মোটর বাইকও। পুলিশের প্রাথমিক অনুমান, বিক্রির উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্রগুলি মালদা শহরে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের নাকা চেকিংয়ের সময় হুমায়ুন শেখ এবং তার সাথে থাকা অপর এক সঙ্গী পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর চেষ্টা করে। সেসময় পুলিশকর্মীরা তাদের পিছু ধাওয়া করে মানিকচক থানার চন্ডিপুর এলাকা থেকে হুমায়ুন শেখকে পাকরাও করতে সক্ষম হলেও তার সাথে থাকা অপর এক সঙ্গী পালিয়ে যায়। ধৃতকে রবিবার মালদা জেলা আদালতে পেশ করলে বিচারক সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অপর এক ব্যক্তির খোঁজে তল্লাশি করার পাশাপাশি এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা তার খোঁজে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।