গাঁটছড়া বাধলেন ইয়ামি
Connect with us

বিনোদন

গাঁটছড়া বাধলেন ইয়ামি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ০৫ জুন :  করোনা পরিস্থিতির মাঝেই বহু সেলেব সাত পাকে বাধা পড়েছেন। এবারে অভিনেত্রী ইয়ামি গৌতম গাঁটছড়া বাধলেন। উরি খ্যাত পরিচালক আদিত্য ধরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি।

শুক্রবারই ইনস্টাগ্রাম পোস্টে বিয়ের খবর নিজেদের ফ্যানদের জন্য প্রকাশ করেছেন যে তারা। আপাতত তাদের বিয়ের কিছু অনুষ্ঠানের অদেখা ছবি স্যোশাল মিডিয়ায় ট্রেন্ডিং। উরি : দ্য সার্জিকাল স্ট্রাইক এর স্যুটিং চলাকালীনই সম্পর্ক তৈরি হয় তাদের। যদিও এই খবর কোনোভাবেই প্রকাশ্যে আনেননি তারা। গাঢ় লাল শাড়ি, সোনার গহনাতে আরও মোহময়ী লাগছে ইয়ামিকে। আদিত্যকেও একটি সাদা এবং ক্রিম শেরওয়ানিতেও মানানসই লাগছে। নিজের ইন্টাগ্রামে অভিনেত্রী লিখেছেন: “আমাদের পরিবারের আশীর্বাদে আমরা আজ একটি ঘনিষ্ঠ বিয়ের অনুষ্ঠানে গাঁটছড়া বেঁধেছি। অত্যন্ত ব্যক্তিগত ব্যক্তিরা, আমরা আমাদের নিকটবর্তী পরিবারের সাথে এই আনন্দময় অনুষ্ঠানটি উদযাপন করেছি।” সকলের ভালোবাসা ও শুভেচ্ছা চেয়েছেন তারা।