করোনা আক্রান্তের সাহায্যার্থে মালদায় চালু হল সেফ হোম, থাকছে প্রয়োজনীয় ব্যবস্থা
Connect with us

মালদা

করোনা আক্রান্তের সাহায্যার্থে মালদায় চালু হল সেফ হোম, থাকছে প্রয়োজনীয় ব্যবস্থা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মালদা , ২৫ মে : করোনা রোগীদের জন্য পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে সেফহোমের উদ্বোধন করা হল মঙ্গলবার। এদিন বাচামারি জি কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নির্মিত এই এই সেফহোমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ,ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দীপ মজুমদার, মালদা থানার আইসি হীরক বিশ্বাস সহ অন্যান্যরা। মূলত সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলাজুড়েও ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। হাসপাতালের শয্যা অমিলের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে বাড়িতে থেকে গুরুতর পরিস্থিতি তৈরি হচ্ছে। এই বিষয়কে মাথায় রেখে বাচামারি এলাকায় তৈরি করা হয়েছে সেফ হোম। এই সেফ হোমে ৩০টি শয্যার ব্যবস্থা করা হয়েছে।সেখানে ভর্তি কোভিড রোগীদের জন্য ওষুধ, অক্সিজেন এবং খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হবে পুরসভার তরফে।অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী জানিয়েছেন, এই সেফ হোম চালু হওয়ার ফলে উপকৃত হবেন এলাকার করোনা আক্রান্ত রোগীরা। যারা বাড়িতে থেকে চিকিৎসা করাতে পারছেন না তারা এখানে এলে প্রয়োজনীয় চিকিৎসা করিয়ে সুস্থ হতে পারবেন। এখানে ওষুধ, অক্সিজেনের বন্দোবস্ত করা হবে প্রশাসনের পক্ষ থেকে।

Continue Reading
Advertisement