ইয়াস মোকাবিলায় তৎপর উত্তর দিনাজপুর, চালু কন্ট্রোল রুম, জেলার বিভিন্ন এলাকায় মাইকযোগে চাষীদের সচেতনতার বার্তা প্রশাসনের
Connect with us

উত্তর দিনাজপুর

ইয়াস মোকাবিলায় তৎপর উত্তর দিনাজপুর, চালু কন্ট্রোল রুম, জেলার বিভিন্ন এলাকায় মাইকযোগে চাষীদের সচেতনতার বার্তা প্রশাসনের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২৪ মে : মাত্র কয়েক ঘন্টায় আছড়ে পড়তে চলেছে ইয়াস। তারই মোকাবিলায় রাজ্যের নির্দেশে তৎপর উত্তর দিনাজপুর জেলা প্রশাসনও।

ইয়াস নিয়ে সোমবার দুপুরে জেলা শাসকের পৌরহিত্যে রায়গঞ্জের কর্নজোড়ায় জেলা শাসকের দফতরে জরুরি বৈঠক করে জেলা প্রশাসন। সেই বৈঠকে বন, বিদ্যুৎ, সেচ, স্বাস্থ্য, বিপর্যয় মোকাবিলা দফতর থেকে শুরু করে সমস্ত জরুরী পরিষেবায় যুক্ত দফতরগুলিকে নিয়ে এদিনের বৈঠকে ইয়াস মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জেলা শাসক জানিয়েছেন। শুধু তাইই নয়, সাধারণ মানুষের জন্য ইয়াস কন্ট্রোল রুম চালু হয়েছে জেলার তরফে। যার নম্বর হল- ০৩৫২৩-২৪৬১৫৩। সেই সঙ্গে সোমবার থেকে জেলার বিভিন্ম এলাকায় মাইক যোগে চলছে সচেতনতা। বিশেষ করে জমিতে পড়ে থাকা ধান, ভুট্টা ও অন্যান্ন ফসল ও সব্জী দ্রুর কেটে মজুত করার ব্যাপারে সচেতন করা হচ্ছে। এদিন হেমতাবাদ ব্লকের বিভিন্ন গ্রামাঞ্চলে মাইকে প্রচার করল প্রশাসন। চাষীদের জমি থেকে ফসল তুলে নেওয়ার বার্তার পাশাপাশি ঝড় বৃষ্টি হলে সেক্ষেত্রে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার ব্যাপারেও সচেতন করা হচ্ছে। এদিন জেলা শাসক অরবিন্দ কুমার মীনা জানিয়েছেন, রাজ্যের নির্দেশ মোতাবেক জেলার সমস্ত জরুরীকালীন দফতরগুলিকে বিপর্যয়ের মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্য, থেকে শুরু করে কৃষি, বন, বিদ্যুৎ ও বিপর্যয় মোকাবিলা দফতর প্রভাবিত এলাকাগুলিতে কিভাবে কাজ করবে তার বিস্তারিত রিপোর্ট বৈঠক শেষে রাজ্যে পাঠানো হয়েছে। রাজ্যের কন্ট্রোল রুমের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও ২৪ঘন্টা কন্ট্রোল রুম খোলা হয়েছে। এদিকে স্থানীয় প্রশাসনের এই সচেতনতা প্রচারে যথেষ্ট সুবিধা হচ্ছে বলেই এদিন জানিয়েছেন চাষীরা। এদিন স্থানীয় চাষী জাহিরুল হক বলেন, এতে তাদের সুবিধা হল। প্রশাসনের তরফে আগাম জানানো হয়েছে এতে তারা সাবধান হয়ে আগে থেকেই ফসল তুলে নিতে চেষ্টা করছে।

Continue Reading
Advertisement