খুনের মামলায় ১৮ দিনের মাথায় পাঞ্জাব থেকে গ্রেফতার অলিম্পিক্সে পদক জয়ী কুস্তিগীর সুশীল কুমার
Connect with us

দেশ

খুনের মামলায় ১৮ দিনের মাথায় পাঞ্জাব থেকে গ্রেফতার অলিম্পিক্সে পদক জয়ী কুস্তিগীর সুশীল কুমার

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৩ মে :  বেশকিছুদিন ধরে পুলিশের সঙ্গে লুকোচুরি খেলছিলেন তিনি৷ কিন্তু খুনের অভিযোগে যেখানে তিনি অভিযুক্ত, সেখানে কোথায় যাবেন আর পালিয়ে? অবশেষে খুনের মামলায় শনিবার রাতে পুলিশের হাতে গ্রেফতার হলেন অলিম্পিক্সে জোড়া পদক জয়ী কুস্তিগীর সুশীল কুমার।

তাঁর সহযোগী অজয় কুমারকেও গ্রেফতার করা হয়েছে। প্রায় ১৮ দিনের মাথায় তাকে গ্রেফতার করা হল। এদিন এই দুজনকে পঞ্জাব পুলিশ আটক করার পর দিল্লি পুলিশের হাতে তুলে দেয়। পরে এই দুজনকে নয়াদিল্লিতে নিয়ে আসা হয়। উল্লেখ্য গত ৪ মে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে কুস্তিগীর সাগর রানাকে খুনের অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। মূল অভিযুক্ত হিসেবে নাম জড়িয়ে পড়ে সুশীলের। খুনের অভিযোগ অস্বীকার করলে তার বিরুদ্ধে দায়ের হয় খুনের মামলা৷ তারপর থেকেই ভারতের এই তারকা কুস্তিগীর ফেরার হয়ে ছিলেন। দিল্লি হাইকোর্টে সুশীল আগাম জামিনের আবেদনও করেছিলেন। কিন্তু সেই আবেদন অবশ্য খারিজ হয়ে যায়। বেশকিছুদিন আত্মগোপন করে থাকার পর ধরা পড়ল পুলিশের জালে৷ দিল্লি পুলিশের দাবি, অভিযুক্ত সুশীল পঞ্জাবের ভাটিন্ডায় লুকিয়ে ছিলেন। তাকে খুঁজে বের করার জন্য দিল্লি পুলিশের পাশের রাজ্য পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশের একাধিক জায়গায় চিরুনি তল্লাশি জারি ছিল৷

Continue Reading
Advertisement ads