গঙ্গানদীতে মৃতদেহ ভেসে আসার আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা
Connect with us

মালদা

গঙ্গানদীতে মৃতদেহ ভেসে আসার আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ১৩ মে : পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যের নদীতে মৃতদেহ ভেসে থাকার ছবি তোলপাড় করে দিয়েছে গোটা দেশ। অনুরূপ ঘটনা ঘটার আশঙ্কায় বৃহস্পতিবার সকাল থেকেই মালদা জেলার বিভিন্ন নদীর ঘাট গুলিতে নজরদারি চালান পুলিশকর্মীরা।এই আশঙ্কায় বৃহস্পতিবার সকাল থেকেই তৎপর মালদা জেলা প্রশাসন।

এদিন সকাল থেকেই মানিকচক থানার আইসি সঞ্জীব বিশ্বাসের নেতৃত্বে মানিকচকের গঙ্গানদীতে জোরদার নজরদারি চালান পুলিশকর্মীরা। ভিন রাজ্যের কোন মৃতদেহ নদীপথে ভেসে এলে তা উদ্ধার করে সৎকারের নির্দেশিকা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। পাশাপাশি মানিকচকের গঙ্গা নদীঘাটে প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও। উল্লেখ্য, নদীপথে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য বিহার, উত্তরপ্রদেশ থেকে মৃতদেহ ভেসে আসার আশঙ্কায় তৎপর মালদা জেলা প্রশাসন।বৃহস্পতিবার সকাল থেকেই মানিকচকের গঙ্গা নদীতে জোরদার নজরদারি চালাচ্ছেন পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। ভিনরাজ্যের মৃতদেহ ভেসে আসলে সেই মৃতদেহ উদ্ধার করে সৎকারের নির্দেশিকা রয়েছে প্রশাসনের। বিগত কিছুদিন যাবৎ উত্তরপ্রদেশ ও বিহারের নদীতে মৃতদেহ ভেসে থাকার ছবি কার্যত তোলপাড় করেছে গোটা দেশ। করোনা আক্রান্তের মৃতদেহ সন্দেহে যখন আতঙ্ক ছড়াচ্ছে ঠিক সেইসময় এই দেহগুলি নদীপথে মানিকচকে প্রবেশের আশঙ্কা রয়েছে। আর সেদিকে লক্ষ রাখতে তৎপর রয়েছে রাজ্য প্রশাসনও। সেই নির্দেশ মতই বিহার ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী মানিকচকের গঙ্গা নদীতে জোরদার নজরদারি চালাচ্ছেন পুলিশ কর্তারা। বৃহস্পতিবার সকাল থেকে মানিকচক থানার আইসি সঞ্জীব বিশ্বাসের নেতৃত্বে নদীতে নজরদারী চালান পুলিশকর্মীরা। পাশাপাশি নদীপথে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী ও পুলিশ প্রশাসনের কর্তারা তৎপরতার সাথে প্রস্তুত রয়েছে। ভিন রাজ্যের কোন মৃতদেহ নদীপথে ভেসে এলে তা উদ্ধার করে সৎকারের নির্দেশিকা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। সেই সমগ্র দিক সামনে রেখেই প্রশাসনিক মহলে তৎপরতা জোরকদমে চলছে। নৌকোর মাধ্যমে নদীতে জোরদার নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন।