পথদূর্ঘটনায় মৃত্যু মায়ের, গুরুতর জখম ছেলে
Connect with us

মালদা

পথদূর্ঘটনায় মৃত্যু মায়ের, গুরুতর জখম ছেলে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মালদা , ১০ মে : পথদূর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। গুরুতর জখম হল তার ছেলে।সোমবার দূর্ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার শহরের আইটিআই মোড় এলাকায়। পুলিশসুত্রে জানা গিয়েছে,

মৃত মহিলার নাম মিনা রানী মন্ডল।আহত ছেলের নাম দিবাকর মন্ডল। তাদের বাড়ি ইংরেজবাজার শহরের সানি পার্ক এলাকায়।এদিন ছেলের বাইকে চেপে বুড়াবুড়িতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে করোনার টীকা নিতে যাচ্ছিলেন তিনি। রাস্তার বালিতে বাইকের চাকা পিছলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। সেসময় পেছন দিক থেকে আসা একটি বাস ওই মহিলাকে পিষে দিয়ে চলে যায়। জখম হয় তার ছেলেও। তড়িঘড়ি স্থানীয়রা তাদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে পথেই মৃত্যু হয় মহিলার। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ইংরেজবাজার পুরসভার প্রাক্তন কাউন্সিলার প্রসেনজিত ঘোষ অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এলাকার বেশ কিছু ব্যবসায়ী অবৈধভাবে রাস্তার অধিকাংশ জায়গা দখল করে ইট, বালি, পাথর কিংবা অন্যান্য নির্মাণসামগ্রী ফেলে রাখছেন। এরফলে প্রায়শই ঘটছে নানান দূর্ঘটনা। বহুবার এই ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। কিন্তু কোন কাজ হয়নি। এদিন রাস্তার ওপর থাকা বালিতেই পিছলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাইকটি রাস্তার ওপরে পড়ে যায়। এরপরেই পিছনে থাকা একটি বাস ওই মহিলাকে পিষে দেয়। জখম ছেলেকে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এব্যাপারে ব্যবসায়ীদের নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়ার বিষয়ে আবেদন জানানো হবে
নইলে পরবর্তীতে পুলিশের কাছে অভিযোগ জানানো হবে।