দেশ
অক্সিজেন সিলিন্ডার সরবরাহে বাধা প্রদান করলেই ফাঁসি দেওয়া হবে, বেনজির হুশিয়ারি হাইকোর্টের
নিউজ ডেস্ক, ২৪ এপ্রিল : দেশজুড়ে করোনা পরিস্থিতি ভয়াবহ। নাজেহালদেশবাসী।করোনার দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা দিল্লি, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ।
করোনার জেরে প্রায় গোটা দেশ যখন আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে, সেই সময় বর্তমানে পরিস্থিতিকে করোনার দ্বিতীয় ঢেউ না বলে সুনামি বলা উচিত বলে মন্তব্য করে দিল্লি হাইকোর্ট। বারবার প্রকাশ্যে আসছে একাধিক রাজ্যের ভেঙে পড়া স্বাস্থ্য পরিকাঠামোর ছবি। কোথাও করোনা আক্রান্ত রোগীর শয্যা সঙ্কট, কোথাও বা অক্সিজেনের অভাবে মৃত্যু। দিল্লিতে পর্যাপ্ত অক্সিজেনের জোগান নেই। বারবার কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ করছে কেজরীবাল প্রশাসন। কয়েকদিন আগেই অক্সিজেন সরবরাহের একটি মামলায় দিল্লি হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়েছিল কেন্দ্র।এই পরিস্থিতিতে বেনজির হুঁশিয়ারি দিল দিল্লি হাইকোর্ট। অক্সিজেন সরবরাহে বাধা দিলেই তাঁকে ফাঁসি দেওয়া হবে এমনই কড়া বার্তা আদালতের। কোভিড রোগীদের অক্সিজেন সরবরাহে কোন রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। অক্সিজেন নিয়ে রাজ্য ও স্থানীয় স্তরের কোনরকম অনৈতিক ও বেআইনি কাজ হলেই তাঁকে ফাঁসিতেঝোলানোর নির্দেশ দিল আদালত।পাশাপাশি কেন্দ্রকে স্পষ্ট করে জানাতে বলা হয়, সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কবে দিল্লিতে ৪৮০ মেট্রিক টন অক্সিজেন পৌঁছবে।শনিবার দিল্লি হাইকোর্ট একটি মামলার পর্যবেক্ষণে জানায়, হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না। সেই সরবরাহে ব্যাঘাত ঘটানো হলে কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মী অথবা স্থানীয় প্রশাসনের কোনও কর্তাব্যক্তিকেই ছেড়ে কথা বলা হবে না।দিল্লিতে অক্সিজেনের অভাব মারাত্মক। শুক্রবার রাতে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেনের পরিমাণ কম থাকায় মৃত্যু হয়েছে ২৫ জন করোনা রোগীর। ৩০০ জন রোগী ভর্তি থাকা আরেকটি হাসপাতাল জানিয়েছে, যা অক্সিজেন আছে তাতে স্রেফ ৩০ মিনিট চলবে। এই পরিস্থিতিতে দিল্লি হাইকোর্ট কেন্দ্রে কাছে স্পষ্ট জানতে চেয়েছে ৪৮০ মেট্রিক টন অক্সিজেন দিল্লিতে কবে পৌঁছবে! আর এটাও বুঝিয়ে দিয়েছে, যে কোনও ব্যক্তি অক্সিজেন সরবরাহে বাধা দিলেই তাঁকে কঠোর শাস্তি দেবে হাইকোর্ট। সেখানে কোনও আমলাকেও রেয়াত করা হবে না।
