মালদা
বিজেপি প্রার্থীকে গুলি করার ঘটনায় গ্রেফতার ৬, তোলা হল আদালতে
নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৩ এপ্রিল : মালদা বিধানসভার বিজেপি প্রার্থীকে গুলি করার ঘটনায়
ছয় দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো পুলিশ।
ধৃতদের বাড়ি মালদার বিভিন্ন এলাকায়। ধৃত যুবকদের কাছ থেকে কিছু নগদ টাকা এবং বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।ধৃত ছয়জনের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের বেশ কিছু মামলা নথিভুক্ত রয়েছে।উল্লেখ্য গত ১৮ এপ্রিল দলীয় প্রচার সেরে ফেরার পথে মালদার সাহাপুরে ঝান্টুমোড় এলাকায় দুষ্কৃতিদের হাতে গুলিবিদ্ধ হন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল সাহা।তার গলার কাছে গুলি লাগলে সেখানেই লুটিয়ে পড়েন তিনি।তড়িঘড়ি স্থানীয়রা তাকে মোলপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়, পরে তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।যদিও এই ঘটনায় শাসকদলের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছিল বিজেপি নেতৃত্ব। এই ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ প্রদর্শন করেছিল বিজেপির নেতা কর্মী সমর্থকেরা।এরপরেই ঘটনার তদন্তে নেমে ওই ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশী হেফাজতের আবেদন জানিয়ে শুক্রবার ধৃতদের মালদা জেলা আদালতে হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তা নিয়ে খোঁজ চালাচ্ছে পুলিশ।
