শোকের ছায়া বি-টাউনে। আকস্মিক মৃত্যু জনপ্রিয় অভিনেতার
Connect with us

বিনোদন

শোকের ছায়া বি-টাউনে। আকস্মিক মৃত্যু জনপ্রিয় অভিনেতার

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৩ এপ্রিল : শোকের ছায়া বলিউডে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল জনপ্রিয় অভিনেতা অমিত মিস্ত্রী।

শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭।গুজরাটি এবং হিন্দি ছবির দুনিয়ায় পরিচিত চরিত্রাভিনেতা ছিলেন অমিত। ছবিতে অভিনয়ের পাশাপাশি থিয়েটার জগতেও তিনি ছিলেন চর্চিত নাম।প্রসঙ্গত, অমিতের সহকারী মহর্ষি দেশাই-ই প্রথম অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন। তিনি জানান, কোনও রকম শারীরিক অসুস্থতা ছিল না অমিতের। একদমই সুস্থ ছিলেন তিনি। এদিন প্রাতঃরাশের পর আচমকাই বুকে ব্যথা অনুভব করেন তিনি। তড়িঘড়ি হাসপাতালের উদ্দেশে রওনা দেওয়া হয় তাঁকে নিয়ে। তবে যাওয়ার আগে মাঝ রাস্তাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অমিত মিস্ত্রী।বলিউডে একাধিক ছবিতে কাজ করেছিলেন অমিত। সম্প্রতি অ্যামাজন প্রাইমের ‘বন্দিশ ব্যান্ডিটস’-এ অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন। ‘কেয়া কহেনা’, ‘এক চালিশ কি লাস্ট লোকাল’, ‘শোর ইন দ্য সিটি’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘বে ইয়ার’, ‘এ জেন্টলম্যান’ ছবিতে কাজ করেছেন তিনি।প্রসঙ্গত, শুক্রবারই সিনে অ্যান্ড টিভি অ্যাসোসিয়েশন (CINTAA)-এর তরফে টুইট করে অমিতের মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে। অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, “CINTAA অমিত মিস্ত্রির মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। ২০০৪ সাল থেকে এই সংস্থার সদস্য ছিলেন তিনি।”অভিনেতার অকাল প্রয়াণে শোকাহত তাঁর সহকর্মীরাও।