বিনোদন
করোনায় আক্রান্ত সুপারস্টার জিৎ
নিউজ ডেস্ক, ২০ এপ্রিল : করোনায় আক্রান্ত হলেন সুপারস্টার জিৎ। টলিউডে করোনায় আক্রান্তদের তালিকায় নাম যুক্ত হলো জিৎ এর।
নিজের টুইটার হ্যান্ডেলে তিনি করোনা আক্রান্তের কথা প্রকাশ করেন। তিনি লিখেছেন ” সবাইকে জানাতে চাই আমি কোভিড ১৯ পজেটিভ। আমি বাড়িতে নিজেকে আইসোলেট করে রাখার পাশাপাশি চিকিৎসকদের পরামর্শ অনুসরণ করছি। বিগত কয়েকদিন ধরে যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের সকলকে অনুরোধ পরীক্ষা করিয়ে নিন এবং নিজের খেয়াল রাখুন।” শুধুমাত্র সুপারস্টার জিৎই করোনায় আক্রান্ত হয়েছেন এমনটি নয়, ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন ঋতব্রত মুখোপাধ্যায়। ঋতব্রত জানিয়েছেন ” আজ আমার রিপোর্ট পজেটিভ এসেছে। আমি এখন বাড়িতেই কোয়ারেন্টাইন রয়েছি। আমার বাড়ির বাকি সবার রিপোর্ট নেগেটিভ।” এবারে করোনা আক্রান্ত হলেন সুপারস্টার জিৎ। ইতিমধ্যেই পয়লা বৈশাখে প্রকাশ্যে এসেছিল জিৎ এবং মিমি অভিনীত ছবি ‘বাজি’র প্রথম গান। বিগত বছর ঈদের সময় মুক্তি পাওয়ার কথা ছিল তাদের অভিনীত ছবি। তবে করোনার কারণে ছবির মুক্তি পিছিয়ে যায়। এই ছবির মাধ্যমে প্রথমবার অন স্ক্রিনে আসতে চলেছেন জিৎ এবং মিমির জুটি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরই মুক্তি পেতে পারে এই ছবি। তবে টলিউডে লাগাতার করোনার থাবায় চিন্তিত অনুরাগীরা।
