ভাইরাল খবর
নকল ভোটের বিতর্কে ব্রাজিলিয়ান মডেল! রাহুলের অভিযোগের মুখে সরাসরি প্রতিক্রিয়া মডেলের
ডিজিটাল ডেস্কঃ ভারতের রাজনীতিতে বুধবার (৫ নভেম্বর) কংগ্রেস (Congress) সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) সাংবাদিক বৈঠকে বিস্ফোরক অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, গত বছর হরিয়ানা বিধানসভা নির্বাচনে (Haryana Assembly Election) ব্যাপক ভোট কারচুপি (Vote Fraud) হয়েছে। প্রায় ২৫ লক্ষ ভোট চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
রাহুলের বক্তব্যে হঠাৎ উঠে আসে ব্রাজিলিয়ান মডেল (Brazilian Model) ম্যাথুজ ফেরেরো (Matheus Ferrero)-র নাম। রাহুল বলেন, “এই মহিলা হরিয়ানার ১০টি বুথে (Booth) ২২ বার ভোট দিয়েছেন, বিভিন্ন নামে। শেষে জানা গেছে, তিনি আসলে ব্রাজিলিয়ান মডেল!”
এই ঘটনাকে কেন্দ্র করে নিজের পুরনো ছবি দেখে অবাক হয়েছেন ম্যাথুজ। পর্তুগিজ ভাষায় তিনি জানান, “ছবিটা অনেক পুরনো, তখন আমার বয়স অনেক কম ছিল। জানি না কেন এখন এটি রাজনৈতিক বিতর্কে ব্যবহার করা হচ্ছে। কিছু সংবাদমাধ্যম আমাকে ভুলভাবে ভারতীয় বলে দাবি করছে। ঘটনা পুরোপুরি অযৌক্তিক (Unreasonable) ও অপ্রত্যাশিত।”
The name of the Brazilian Model seen in @RahulGandhi‘s press conference is Larissa. Here’s her reaction after her old photograph went viral. pic.twitter.com/K4xSibA2OP
— Mohammed Zubair (@zoo_bear) November 5, 2025
রাহুল আরও অভিযোগ করেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি কেন্দ্রীয়ভাবে (Centrally) পরিচালিত অপারেশন। তাঁর দাবি, এই কারচুপির কারণে হরিয়ানার ভোট ফলাফল বদলে গেছে। তিনি বলেছেন, “যদি এই কারচুপি না হত, কংগ্রেস হরিয়ানায় জয়লাভ করত।”
রাহুলের হিসাব অনুযায়ী, হরিয়ানায় মোট ভোটারের সংখ্যা প্রায় ২ কোটি। এর মধ্যে ২৫ লক্ষ ভোট নকল (Fake Votes)। অর্থাৎ প্রতি ৮ জন ভোটারের মধ্যে ১ জন ভুয়ো। তাঁর টিম খুঁজে পেয়েছে প্রায় ৫.২১ লক্ষ ‘ডুপ্লিকেট (Duplicate) ভোটার এন্ট্রি’।
