দেশের খবর
রাজধানীতে ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার! জইশ যোগে গ্রেফতার দুই চিকিৎসক ও এক মহিলা ডাক্তার
ডিজিটাল ডেস্কঃ রাজধানীর (New Delhi) একেবারে কাছেই উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক (Explosives) ও আগ্নেয়াস্ত্র (Firearms)। প্রথমে ধারণা করা হয়েছিল, উদ্ধার হয়েছে ৩৬০ কেজি বিস্ফোরক, তবে তদন্তে দেখা গেছে, প্রকৃত পরিমাণ প্রায় ২,৯০০ কেজি! জম্মু ও কাশ্মীর (Jammu & Kashmir) এবং হরিয়ানা (Haryana) পুলিশের যৌথ অভিযানে এই বিপুল উদ্ধার হয়। ঘটনায় গ্রেফতার হয়েছেন দুই চিকিৎসক (Doctors), যার মধ্যে এক মহিলা চিকিৎসক শাহিন (Shaheen) নামেও রয়েছেন।
তদন্তে উঠে এসেছে, এই বিস্ফোরক ও অস্ত্র আন্তর্জাতিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammad) এবং আনসার গজওয়াত-উল-হিন্দের (Ansar Ghazwat-ul-Hind) এক আন্তঃরাজ্য চক্রের অংশ। পুলিশ সূত্রে খবর, ফরিদাবাদের (Faridabad) আল ফালাহ মেডিক্যাল কলেজের (Al-Falah Medical College) শিক্ষক ও চিকিৎসক ডা. মুজাম্মিল শাকিলের (Dr. Muzammil Shakeel) ভাড়া করা বাড়ি থেকেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ বিস্ফোরক।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ১৪ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট (Ammonium Nitrate), একটি একে-৪৭ রাইফেল (AK-47 rifle), ৮৪ রাউন্ড গুলি (Rounds), কয়েকটি টাইমার (Timers), ৫ লিটার রাসায়নিক দ্রবণ (Chemical solution) এবং ৪৮টি সম্ভাব্য আইইডি (IED) তৈরির উপকরণ। এছাড়াও মহিলা চিকিৎসকের মারুতি সুইফট ডিজায়ার (Maruti Swift Dzire) গাড়ি বাজেয়াপ্ত হয়েছে, যেখান থেকে উদ্ধার হয় রাইফেলটি।
পুলিশের দাবি, গ্রেফতাররা এক “হোয়াইট-কলার টেরর ইকোসিস্টেম”-এর অংশ, যেখানে শিক্ষিত পেশাজীবীরা বিদেশি যোগাযোগের (Foreign Links) মাধ্যমে অর্থ ও অস্ত্র সরবরাহ করতেন। ইতিমধ্যে সাতজনকে (7) গ্রেফতার করা হয়েছে এবং ইউএপিএ (UAPA), অস্ত্র আইন ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।


