খেলার খবর
২০২৬ টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা: শুভমন বাদ, ইশান কিষাণ ফিরলেন
ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup) এর জন্য শনিবার ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। বড় চমক হিসেবে বাদ পড়েছেন শুভমন গিল (Shubman Gill), আর দীর্ঘদিন পর দলে ফিরে এসেছেন ইশান কিষাণ (Ishan Kishan)। শুভমনের ফর্ম (form) সাম্প্রতিক সময়ে দুর্বল থাকার কারণে তাঁর বাদ পড়া স্বাভাবিক মনে হচ্ছে। তবে ইশান কিষাণের দলে ফেরা নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে উৎসাহ ও আলোচনা তুঙ্গে।
দলের নেতৃত্বে রয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), সহ-অধিনায়ক হিসেবে অক্ষর প্যাটেল (Axar Patel)। দলের মধ্যে রয়েছে অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন (Sanju Samson), শিবম দুবে, রিঙ্কু সিং (Rinku Singh), হার্দিক পান্ড্য (Hardik Pandya), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, হর্ষিত রানা।
🚨India’s squad for ICC Men’s T20 World Cup 2026 announced 🚨
Let’s cheer for the defending champions 💪#TeamIndia | #MenInBlue | #T20WorldCup pic.twitter.com/7CpjGh60vk
— BCCI (@BCCI) December 20, 2025
বিসিসিআই প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) জানান, দল গঠন করতে কম্বিনেশন (combination) গুরুত্বপূর্ণ। উইকেটকিপার হিসেবে ইশান কিষাণ ও সঞ্জু স্যামসনকে রাখা হয়েছে, ফিনিশার হিসেবে রিঙ্কু সিং (Rinku Singh) দলে আনা হয়েছে। সৈয়দ মুস্তাক আলি (Syed Mushtaq Ali) ট্রফিতে দুরন্ত ফর্ম দেখিয়েছেন ইশান, যার ভিত্তিতে তাঁকে দলভুক্ত করা হয়েছে।
ভারত প্রথম ম্যাচ খেলবে ৭ ফেব্রুয়ারি মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে (Wankhede) আমেরিকার বিরুদ্ধে। বিগত ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ (ODI World Cup) ফাইনালের ব্যর্থতা ভুলিয়ে দিতে ভারতীয় ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের লক্ষ্য নিয়েছে।


