‘ইজরায়েল-ইরান চুক্তি সম্ভব’, শান্তির প্রস্তাব পুতিনের
Connect with us

ভাইরাল খবর

‘ইজরায়েল-ইরান চুক্তি সম্ভব’, শান্তির প্রস্তাব পুতিনের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইরানের পাশে দাঁড়াল রাশিয়া। তেহরানের পারমাণবিক কর্মসূচিকে পূর্ণ সমর্থন জানিয়ে স্পষ্ট বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। রুশ সংবাদমাধ্যম ‘তাস’ (TASS)-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে পুতিন জানান, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে (Uranium Enrichment) মস্কো আগামীতেও সহযোগিতা করে যাবে।

পুতিন বলেন, “আমরা নিয়মিত ইরানি সঙ্গীদের সঙ্গে যোগাযোগ রাখছি। ইরানের বুশেহর (Bushehr) শহরে এখনও আমাদের প্রায় ৬০০ বিশেষজ্ঞ কাজ করছেন। আমরা কাজ ফেলে চলে আসিনি। এটাও তো পরিষ্কার সমর্থন।”

রুশ প্রেসিডেন্ট (Vladimir Putin) আরও জানান, ইরান এখনও রাশিয়ার কাছে অন্য কোনও সহায়তা চায়নি। পাশাপাশি পুতিন ইঙ্গিত দেন, ইরান-ইজরায়েল (Iran-Israel) সংঘর্ষ বন্ধে রাশিয়া মধ্যস্থতা করতে আগ্রহী।

আরও পড়ুনঃ ‘আমরা কি বোমা নিয়ে যাচ্ছি?’—বিধানসভায় নিরাপত্তা নিয়ে বিজেপির জোরালো প্রশ্ন

Advertisement
ads

পুতিনের প্রস্তাব, “দুই দেশ চাইলে এমন একটি সমঝোতা সম্ভব, যেখানে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বজায় থাকবে, আর ইজরায়েলের জাতীয় নিরাপত্তা নিয়েও আর কোনও ভয় থাকবে না।” তিনি আরও জানান, এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমেরিকা (USA), ইজরায়েল (Israel) এবং ইরানের সঙ্গে আলাপ-আলোচনা চালাচ্ছে রাশিয়া।

ক্রেমলিনের (Kremlin) তরফে জানানো হয়েছে, পুতিন বর্তমানে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়া প্রস্তুত রয়েছে।

ইজরায়েল এবং ইরান—দু’দেশের সম্পর্ক বহু বছর ধরেই উত্তপ্ত। ইরানের একাংশ বরাবরই ইহুদিদের (Jews) বিরুদ্ধে উগ্র মনোভাব পোষণ করে। তেহরানের লক্ষ্য, ইজরায়েলকে সম্পূর্ণ ধ্বংস করা। তাই দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্রকল্পকে অনেকেই সন্দেহের চোখে দেখছেন। অনেকে মনে করছেন, ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে নয়, বরং গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথেই এগোচ্ছে।

এই পরিস্থিতিতে পুতিনের মধ্যস্থতার প্রস্তাব কতটা কার্যকর হবে, তা এখন সময় বলবে।

Advertisement
ads
Continue Reading
Advertisement