সিপিএম স্টলের সামনে নাচে মাতলেন তরুণী, কুণালের প্রশংসা ও রাজনৈতিক খোঁচা
Connect with us

ভাইরাল খবর

সিপিএম স্টলের সামনে নাচে মাতলেন তরুণী, কুণালের প্রশংসা ও রাজনৈতিক খোঁচা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শারদ উৎসবের (Durga Puja) আবহে রঙ জমেছে চারদিকে। ঠাকুর দেখা, আলো, ভিড় আর আড্ডার মাঝেই কাঁচরাপাড়ার (Kanchrapara) সিপিএমের বইয়ের স্টলের (CPM’s Book Stall) সামনে জমল অন্যরকম ভিড়। কারণ, এক তরুণীর প্রাণবন্ত নৃত্য (Dance Performance)।

কবি সুকান্ত ভট্টাচার্যের ‘রানার’ কবিতার ছন্দে পা মেলালেন ওই তরুণী। তাঁর উচ্ছ্বাস দেখে থমকে দাঁড়ালেন পথচলতি মানুষজন। মুহূর্তেই বইয়ের স্টলের সামনে তৈরি হল একরকম ছোট্ট মঞ্চ, দর্শকসারিতে ভিড় জমাল উৎসুক জনতা।

এরপর সেই ভিডিও ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ভাইরাল ভিডিও পৌঁছল তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) কাছেও। শুধু রাজনীতিক নন, সাংবাদিকতার অভিজ্ঞতা থেকেও ভিডিও দেখে অকপট স্বীকারোক্তি করলেন কুণাল— “সিপিএমের সঙ্গে বিরোধ থাকবেই। কিন্তু মেয়েটির পারফরম্যান্স (Performance) সত্যিই ভালো লেগেছে। কঠিন সময়ে দলের পাশে দাঁড়াতে নতুন প্রজন্মের এই রকম উৎসাহ স্বাস্থ্যকর।”

Advertisement
ads

তবে এখানেই থামেননি তিনি। প্রশংসার পাশাপাশি রাজনৈতিক কটাক্ষও করলেন কুণাল ঘোষ। লিখলেন, “সিপিএমকে ভোট মানে বিজেপিবিরোধী ভোট নষ্ট করা। ওদের একটিও ভোট দেবেন না। কিন্তু নতুনরা এই ধরনের পারফরম করলে ভালো লাগে। একজন তরুণী রাজনীতিমনস্ক হয়ে রাস্তাকেই মঞ্চ বানিয়ে উজাড় করে দিচ্ছে সাধনা।”

এর পাশাপাশি নিজের দলের তরুণ প্রজন্মকেও পরোক্ষ বার্তা দিলেন তিনি। বললেন, “আমাদের দলে অনেক তরুণ আছে, কিন্তু এ ধরণের ডেডিকেশন (Dedication) আরও বাড়াতে হবে।”

অর্থাৎ, কাঁচরাপাড়ার এক তরুণীর নাচ ঘিরেই অনায়াসে রাজনীতির নতুন প্রশ্ন তুলে দিলেন কুণাল ঘোষ। প্রশংসার আড়ালে বিরোধী দলকে কটাক্ষ এবং নিজের দলের প্রতি আত্মসমালোচনাও উঁকি দিল তাঁর বক্তব্যে।

Advertisement
ads
Continue Reading
Advertisement