ধূপগুড়ির পাঁচবারের বিধায়ক বনমালী রায় প্রয়াত, রাজনীতিতে শূন্যতার আক্ষেপ
Connect with us

ভাইরাল খবর

ধূপগুড়ির পাঁচবারের বিধায়ক বনমালী রায় প্রয়াত, রাজনীতিতে শূন্যতার আক্ষেপ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী (Former Forest Minister) বনমালী রায় (Banmali Roy)। বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় (Old Age Complications) ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

ধূপগুড়ির (Dhupguri) বিধায়ক ছিলেন তিনি টানা পাঁচবার, প্রায় ২৫ বছর ধরে। কেবল বনদফতর নয়, রাজ্যের তফশিলি ও আদিবাসী কল্যাণ দফতরের (Tribal Welfare Department) মন্ত্রীর দায়িত্বও সামলেছিলেন বহুদিন। একইসঙ্গে জেলা পরিষদের (Zilla Parishad) সভাধিপতির পদেও ছিলেন তিনি।

প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি দল ও সংগঠনের কাজেও সমান সক্রিয় ছিলেন বনমালীবাবু। সিপিএমের (CPM) জোনাল সম্পাদকসহ (Zonal Secretary) একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময় ধরে। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কই তাঁকে করে তুলেছিল এক তৃণমূল স্তরের (Grassroot Level) নেতা।

Advertisement
ads

তাঁর প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে বাম কর্মী ও সমর্থকদের মধ্যে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu) শোকপ্রকাশ করে জানিয়েছেন, বনমালী রায়ের অবদান দল ও রাজনীতির ইতিহাসে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।

Continue Reading
Advertisement