জিমে শরীরচর্চার মাঝেই হার্ট অ্যাটাকে মৃত্যু, বাংলার তরুণ ক্রিকেটার প্রিয়জিৎ
Connect with us

খেলার খবর

জিমে শরীরচর্চার মাঝেই হার্ট অ্যাটাকে মৃত্যু, বাংলার তরুণ ক্রিকেটার প্রিয়জিৎ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মর্মান্তিকভাবে মাত্র ২২ বছর বয়সেই থেমে গেল বাংলার এক প্রতিশ্রুতিবান ক্রিকেটারের জীবন। বীরভূমের বোলপুরের বাসিন্দা প্রিয়জিৎ ঘোষ (Priyajit Ghosh) জিমে শরীরচর্চা করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন। সকালে প্রতিদিনের মতো তিনি মিশন কম্পাউন্ড এলাকার একটি জিমে যান। সেখানে অনুশীলনের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তাঁর শারীরিক অবস্থা গুরুতর হয় এবং তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রিয়জিৎ ক্রিকেটজগতে অপরিচিত নাম নন। ২০১৮-১৯ সিএবি আয়োজিত আন্তঃজেলা অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছিলেন। ওই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহ করে সিএবি-র পক্ষ থেকে পুরস্কৃত হন তিনি। বিরাট কোহলির ভক্ত প্রিয়জিৎ স্বপ্ন দেখতেন বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলার, কিন্তু তার আগেই মৃত্যু থামিয়ে দিল তাঁর স্বপ্নযাত্রা।

আরও পড়ুনঃ সল্টলেকের বেহাল রাস্তায় বিজেপি যুব মোর্চার বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

প্রিয়জিৎ-এর আকস্মিক মৃত্যুর পর প্রশ্ন উঠছে, সুস্থ, ফিট এবং নিয়মিত খেলাধুলায় সক্রিয় থাকা একজন তরুণ কীভাবে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলেন? চিকিৎসকদের একাংশ মনে করছেন, কোভিড-পরবর্তী সময় থেকে তরুণ বয়সে হার্ট অ্যাটাকের ঘটনা বেড়েছে। অনেকে জিমে অতিরিক্ত চাপ নিয়ে অনুশীলন করেন, আবার কারও ক্ষেত্রে অজ্ঞাতসারে শরীরে চলমান কোনও সমস্যাও হঠাৎ এই বিপদের কারণ হতে পারে।

Advertisement
ads

তরুণ এই ক্রিকেটারের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বোলপুরসহ গোটা বাংলার ক্রিকেট মহলে। আত্মীয়স্বজন, বন্ধুমহল থেকে শুরু করে খেলাধুলোর জগৎ— সকলেই শোকাহত। প্রিয়জিৎ-এর মৃত্যু আবারও মনে করিয়ে দিল, শরীরচর্চা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সতর্কতা সমান জরুরি।

Continue Reading
Advertisement