নতুন জীবনের শুরুতে অনুপস্থিত পুত্র, দিলীপকে ‘বাবা’ হিসেবে মেনে নিতে পারবেন কি রিঙ্কু পুত্র?
Connect with us

ভাইরাল খবর

নতুন জীবনের শুরুতে অনুপস্থিত পুত্র, দিলীপকে ‘বাবা’ হিসেবে মেনে নিতে পারবেন কি রিঙ্কু পুত্র?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদারের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার দিনে মা-ছেলের আবেগঘন সম্পর্ক উঠে এল এক ভিন্ন মাত্রায়। সল্টলেকের তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত রিঙ্কুর একমাত্র পুত্র সৃঞ্জয় মজুমদার যদিও ভিন্‌রাজ্যে কর্মরত থাকায় বিয়েতে উপস্থিত থাকতে পারেননি, তবে মায়ের জীবনে নতুন অধ্যায় শুরু হওয়ায় আনন্দে আপ্লুত তিনি।

সৃঞ্জয়ের বয়স ২৫। জানিয়েছেন, “আমার খুব ইচ্ছে ছিল বিয়েতে উপস্থিত থাকার। কিন্তু পেশাগত কারণে এখন শহরের বাইরে আছি। তবু মন থেকে মায়ের জন্য খুব খুশি।” দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের এই নতুন দাম্পত্য সম্পর্কে সমর্থন জানিয়ে সৃঞ্জয় বলেন, “মা অবশেষে একজন সহচর পেলেন যিনি তাঁর মতাদর্শে বিশ্বাসী। এটা ভেবেই আমি খুশি। মা দীর্ঘ ১৩ বছর ধরে একা হাতে সংসার সামলেছেন। এখন সময় এসেছে নিজের জীবনের জন্য ভাবার।”

আরও পড়ুনঃ বাড়িতে বিয়ের ফুল! জানেন কি দিলীপ-রিঙ্কুর বিয়ের মেনু?

দিলীপ ঘোষের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন—এই প্রশ্নে সৃঞ্জয়ের জবাব, “দিলীপ ঘোষের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। একজন বাবা হিসেবে তাঁকে আমি মন থেকে মেনে নিয়েছি। মানুষের জীবনে একটা ‘ইমোশনাল ভ্যাকুয়াম’ থেকে যায়। এখন মনে হচ্ছে সেটা পূর্ণ হচ্ছে।”  বিয়েতে উপস্থিত না থাকলেও শিগগিরই শহরে ফিরবেন বলে জানিয়েছেন সৃঞ্জয়। মা ও নতুন বাবার জন্য উপহারও আনবেন তিনি। কী উপহার দেবেন, সে বিষয়ে কিছু না জানালেও এটুকু বলেন—“যে জিনিস দু’জনেরই পছন্দ হবে, সেই রকম কিছুই দেব।”

Advertisement
ads

নতুন জীবন শুরুর মুহূর্তে মায়ের উদ্দেশে বার্তা দিয়ে সৃঞ্জয় বলেন, “দু’জনকে অনেক শুভেচ্ছা। ভাল থেকো। বাংলার জন্য একসঙ্গে কাজ করো। আমাদের গর্বিত করো।”

উল্লেখ্য, শুক্রবার ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিজেপির অন্দরে এই ‘রাজনৈতিক জুটি’র পরবর্তী পথচলার দিকেও এখন নজর অনেকের।

Continue Reading
Advertisement