অসাবধানতার ধাক্কা’ না কি অন্য কিছু? বিজেপি কনভয়ে সরকারি গাড়ির সংঘর্ষে প্রশ্ন
Connect with us

ভাইরাল খবর

অসাবধানতার ধাক্কা’ না কি অন্য কিছু? বিজেপি কনভয়ে সরকারি গাড়ির সংঘর্ষে প্রশ্ন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কলকাতার মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য দফতরের বাইরে দাঁড়িয়ে থাকা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কনভয়ের একটি গাড়িতে ধাক্কা মারে রাজ্য সরকারের একটি গাড়ি। শুক্রবার বিকেলে ওই ঘটনাকে ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ায়।

বিকেলে দলের গুরুত্বপূর্ণ এক সাংগঠনিক বৈঠকে বসেছিলেন রাজ্য বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার ছাড়াও দলের রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, জ্যোতির্ময় মাহাতো, দীপক বর্মণ, জগন্নাথ চট্টোপাধ্যায় এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে ও অমিত মালবীয়। ঠিক সেই সময় বিজেপির রাজ্য দফতরের সামনে দাঁড়িয়ে থাকা সুকান্তের কনভয়ের পাইলট গাড়িতে ধাক্কা মারে একটি সরকারি গাড়ি, যার নম্বর ও চিহ্ন অনুযায়ী তা ‘নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি’র (NDITA) আওতাধীন।

আরও পড়ুনঃ উত্তর প্রদেশে আইন হাতে জনতা, ধর্ষণের অভিযুক্তকে নগ্ন করে ঘোরানো গোটা গ্রামে

ঘটনার সময় কনভয়ের পাইলট গাড়িতে কয়েকজন উপস্থিত ছিলেন। ধাক্কা লাগার পরই তাঁরা গাড়ি থেকে নেমে আসেন। ছুটে আসেন সুকান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। রাজ্য সরকারের গাড়ির চালককে ঘিরে ধরে শুরু হয় জিজ্ঞাসাবাদ। প্রাথমিকভাবে চালকের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান নিরাপত্তাকর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জিজ্ঞাসাবাদে চালক জানান, রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ির মাঝে অপরিসর জায়গা দিয়ে গাড়ি ঘোরাতে গিয়ে অসাবধানতাবশত ধাক্কা লাগে। তিনি নিজের ভুল স্বীকার করেন বলেই জানা গিয়েছে।

Advertisement
ads ads

প্রায় কিছুক্ষণ আটকে রাখার পর চালককে ছেড়ে দেন নিরাপত্তাকর্মীরা। পরে তিনি গাড়ি নিয়ে নবদিগন্ত ভবনের দিকে রওনা দেন। সাময়িক উত্তেজনার সৃষ্টি হলেও পরে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।