বিশ্বের খবর
যুদ্ধের প্রভাবে শ্রীলঙ্কায় জ্বালানির দাম বৃদ্ধি! পেট্রোল লিটার প্রতি ৩৬৫, কেরোসিন ১৯৫
ডিজিটাল ডেস্কঃ ইরান ও আমেরিকার মধ্যবর্তী যুদ্ধ পরিস্থিতি (War Situation) দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ব্যাপক জ্বালানি সংকট (Fuel Crisis) তৈরি করেছে। ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় ৯ মার্চ মধ্যরাত থেকে পেট্রোল ও ডিজেলের দামে ব্যাপক বৃদ্ধি ঘটানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, সেখানে অক্টেন৯৫ (Octane 95) পেট্রোলের লিটার পিছু দাম দাঁড়িয়েছে ৩৬৫ টাকা। শুধু পেট্রোল নয়, সেখানে কেরোসিনের দামও লিটার পিছু ১৩ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা করা হয়েছে।
একই অবস্থা পাকিস্তানেও, যেখানে পেট্রোল ও ডিজেলে লিটার পিছু ৫৫ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। বর্তমানে সেখানে হাই-স্পিড ডিজেল (High-Speed Diesel) ৩৩৬ টাকা ছাড়িয়েছে। অপরদিকে, ভারত এখনও পেট্রোল ও ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সফল হয়েছে। কলকাতায় পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা থাকলেও, রান্নার গ্যাসের দামে বড় বদল এসেছে। ঘরোয়া এলপিজি (Domestic LPG) সিলিন্ডারের দাম ৬০ টাকা বেড়ে কলকাতায় তা দাঁড়িয়েছে ৯৩৯ টাকা।
রিপোর্ট অনুযায়ী, যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালীতে (Strait of Hormuz) ভারতের প্রায় ৩০টি জাহাজ সহ কয়েকশো তেলের ট্যাঙ্কার (Oil Tankers) আটকে আছে। ভারতের ৪০ শতাংশ অপরিশোধিত তেলের (Crude Oil) আমদানি এই পথেই হয়। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে ইরান ৯টি জাহাজে হামলা চালিয়েছে, যাতে ভারতীয় ক্রু (Crew Members) সদস্যরা ছিলেন। এই রুটটি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় ভারতসহ গোটা বিশ্ব এখন জ্বালানি আমদানির জন্য বিকল্প পথ (Alternative Route) খুঁজছে।


