প্রেমের টানে ঘর ছাড়া স্ত্রী, রাগে উন্মত্ত স্বামীর কোপে মৃত্যু
Connect with us

রাজ্যের খবর

প্রেমের টানে ঘর ছাড়া স্ত্রী, রাগে উন্মত্ত স্বামীর কোপে মৃত্যু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিশ্বাসঘাতকতার মর্মান্তিক পরিণতি! দুই সন্তানকে ফেলে প্রেমের টানে স্বামীর ঘর ছেড়েছিলেন স্ত্রী। বহুবার বোঝানোর পরও ফিরে আসতে রাজি হননি। অবশেষে রাগ-দুঃখ-অভিমানে স্ত্রীর প্রেমিকের বাড়িতে চড়াও হয়ে ধারালো অস্ত্রে কুপিয়ে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করলেন স্বামী। এরপর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোলাপনগর থানার পাল্লা কামারপুর এলাকায়।

আরও পড়ুনঃ প্রেমের জাল, প্রতারণার ফাঁস! ঘুম পাড়িয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী-শাশুড়ি

মৃতার নাম দীপু মণ্ডল (২৮), আর অভিযুক্ত স্বামী সুখদেব মণ্ডল। জানা গিয়েছে, প্রায় দশ বছর আগে তাঁদের বিয়ে হয় এবং দুই সন্তানও রয়েছে। কিন্তু বছর দুয়েক আগে দীপু প্রেমিক রতনের সঙ্গে ঘর বাঁধতে স্বামীর বাড়ি ছেড়ে চলে যান। স্ত্রীকে ফেরানোর জন্য সুখদেব অনেক চেষ্টা করলেও দীপু ফিরতে চাননি।সোমবার রাতে স্ত্রীর প্রেমিকের বাড়িতে পৌঁছে যান সুখদেব। সেখানে ধারালো অস্ত্র দিয়ে দীপুকে কুপিয়ে হত্যা করেন। এরপর নিজের পেটেও ছুরি বসিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা এবং সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা দীপুকে মৃত ঘোষণা করেন, আর আশঙ্কাজনক অবস্থায় সুখদেবকে কলকাতার আরজিকর হাসপাতালে রেফার করা হয়। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement