অবসরের পর মাঠে ফিরে আবারও ২২ গজে ঝড় বীরেন্দ্র সেওয়াগ-শচীন তেন্ডুলকর জুটির
Connect with us

খেলার খবর

অবসরের পর মাঠে ফিরে আবারও ২২ গজে ঝড় বীরেন্দ্র সেওয়াগ-শচীন তেন্ডুলকর জুটির

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৬ মার্চ : করোনা আবহ কাটিয়ে শুরু হয়েছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। এই সিরিজের অংশ নিয়েছে বিভিন্ন দেশের প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে তৈরি দল। এই সিরিজের প্রথমে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন বীরেন্দ্র সেওয়াগ। রায়পুর স্টেডিয়ামে মাত্র ২০ বলে হাফ সেঞ্চুরি করেন সেওয়াগ।

২০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ১১০ রান করে বাংলাদেশ লেজেন্ডস। রান তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিংয়ে ঝড় তোলেন বীরু। এমনকি ম্যাচ শুরুর প্রথম বলে একটি চার মারেন সেওয়াগ। ৩৫ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন বীরু। তার ঝড়ো ইনিংস এ ছিলো ১০ টি চার, ৫ টি ছয়। পাশাপাশি তাকে সহযোগিতা করেন শচীন তেন্ডুলকর। তার ব্যক্তিগত সংগ্রহ ২৬ বলে অপরাজিত ৩৩। তার ঝড়ো ইনিংসে রয়েছে ৫ টি চার। ১০.১ ওভারেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যান শচীনরা এমনকি ১০ উইকেটে জয় ছিনিয়ে নেয় ইন্ডিয়া লেজেন্ডস। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন বিনয় কুমার প্রজ্ঞান ওঝা এবং যুবরাজ সিং। ১ উইকেট নেন মনপ্রীত গনি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন ওপেনার নাজিমুদ্দিন। ইন্ডিয়া লেজেন্ডস ও বাংলাদেশ লেজেন্ডস ছাড়াও এই সিরিজে রয়েছে শ্রীলঙ্কা লেজেন্ডস, ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস, ইংল্যান্ড লেজেন্ডস এবং দক্ষিন আফ্রিকা লেজেন্ডস। চলতি বছর এই সিরিজে দুটি নতুন দল যোগদান করেছে বাংলাদেশ লেজেন্ডস এবং ইংল্যান্ড লেজেন্ডস। রায়পুরের নবনির্মিত শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসেছে এই ক্রিকেট টুর্নামেন্টের আসর। ২০২০ সালে করোনার কারণে প্রথম বারের টুর্নামেন্ট মাঝপথেই স্থগিত রাখতে হয়েছিল। এবারে সেকারণে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে টুর্নামেন্টের দলগুলিকে। করোনার কারণে অস্ট্রেলিয়া খেলছে না এবারের টুর্ণামেন্টে সেকারণে কেভিন পিটারসেনের ইংল্যান্ড লেজেন্ডস এবং বাংলাদেশের প্রাক্তন খেলোয়ারদের নিয়ে তৈরি বাংলাদেশ লেজেন্ডস নামে দু’টি দল আত্মপ্রকাশ করেছে। দীর্ঘদিন পর মাঠে ফিরে ব্যাট হাতে গর্জে উঠলেন বীরু।

Continue Reading
Advertisement