হাঁটুর সফল অস্ত্রোপচারের পর মাঠে ফিরছেন ফেডেরার
Connect with us

খেলার খবর

হাঁটুর সফল অস্ত্রোপচারের পর মাঠে ফিরছেন ফেডেরার

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ০৬ মার্চহাঁটুর অস্ত্রোপচারের জন্য সাময়িক বিরতি নিয়েছিলেন। টেনিস কোর্ট থেকে দীর্ঘ ১৪ মাস পর অস্ত্রোপচারের পর ফের তিনি টেনিস সার্কিটে ফিরছেন।

হাঁটুর চোটের জন্য দীর্ঘ এক বছরেরও বেশি সময় কোর্টের বাইরে ছিলেন রজার ফেডেরার। গতবছর অস্ট্রেলিয়ান ওপেনের পর আর কোর্টে দেখা যায়নি তাকে। পরের সপ্তাহে আবারো হাঁটুর সফল অস্ত্রোপচার এর পর মাঠে নামছেন রজার ফেডেরার। এবার দোহায় কাতার ওপেনে খেলতে নামবেন এ চ্যাম্পিয়নখেলোয়াড়। ফেডারার দুটি হাঁটুতেই অস্ত্রোপচার হয় যার জন্য দীর্ঘ এক বছরেরও বেশি সময় তিনি ছিটকে গিয়েছিলেন। অস্ত্রোপচারের পর টেনিস সার্কিটে ফেরার কথা ঘোষণা করে নিজেই একটি ভিডিও পোস্ট করেন ফেডেরার। কাতার ওপেন খেলার পর দুবাইতে একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন ফেডেরার। ২০০৯ সালে শেষবার ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। তার নামের পাশে রয়েছে ২০ বছরের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন এর শিরোপা। গত সপ্তাহে দীর্ঘদিন মাঠে না ফেরার জন্য বেশ কিছুটা পিছিয়ে গিয়েছিলেন রজার ফেডেরার। এদিকে সোমবারই ফেডেরারের রেকর্ড ভেঙে দেবেন জোকোভিচ। সেদিকেও তাকিয়ে রয়েছে টেনিস বিশ্ব। তাই মাঠে ফিরে তার লক্ষ্য প্রথম পাঁচে নিজেকে নিয়ে আসার।

Continue Reading
Advertisement