কর্তব্যরত পুলিশের নাকে ঘুষি! শ্রীরামপুরে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর রাজেশ শা
Connect with us

ভাইরাল খবর

কর্তব্যরত পুলিশের নাকে ঘুষি! শ্রীরামপুরে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর রাজেশ শা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ হুগলির শ্রীরামপুরে খোদ পুলিশ কর্মীর ওপর হামলা চালিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটানোর অভিযোগে গ্রেফতার (Arrested) হলেন তৃণমূল কাউন্সিলর (TMC Councillor) রাজেশ শা ওরফে কুকুয়া। শ্রীরামপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের এই জনপ্রতিনিধির বিরুদ্ধে কর্তব্যরত এক এএসআই-এর (ASI) নাক ফাটিয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

ঘটনার সূত্রপাত শ্রীরামপুর টিন বাজার এলাকায়। একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র (Anganwadi Centre) তালা বন্ধ থাকায় তা খুলতে যায় শ্রীরামপুর থানার পিসি পার্টি ও কেন্দ্রীয় বাহিনী (Central Forces)। অভিযোগ, সেই সময় বাধা দেন রাজেশ শা। বচসা (Altercation) চলাকালীন হঠাৎই নটরাজ নামক এক পুলিশ আধিকারিকের নাকে সজোরে ঘুষি মারেন কাউন্সিলর। রক্তে ভিজে যায় পুলিশ কর্মীর পোশাক। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে (Hospital) চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় রাজেশ ও তাঁর দুই সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ।

বিজেপি বিধায়ক ভাস্কর ভট্টাচার্য এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও আইনের শাসনের (Rule of Law) দাবি জানিয়েছেন। যদিও আদালতের পথে যাওয়ার সময় রাজেশ শা দাবি করেন, “বিজেপি-সিপিএম অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দখল করতে চেয়েছিল। আমাদের ওয়ার্ডে তৃণমূল ভালো ফল করায় রাজনৈতিক প্রতিহিংসা (Political Vendetta) নিতেই আমাকে ফাঁসানো হচ্ছে।” বর্তমানে এলাকায় পুলিশি টহল চলছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement