মরণঝাঁপে বিপর্যস্ত আপ লাইন, বন্ধ গিরীশ পার্ক থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো
Connect with us

আত্মহত্যা

মরণঝাঁপে বিপর্যস্ত আপ লাইন, বন্ধ গিরীশ পার্ক থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: ফের কলকাতা মেট্রো পরিষেবায় বড়সড় বিপর্যয়। শনিবার দুপুরে সেন্ট্রাল মেট্রো স্টেশনে (Central Metro Station) এক ব্যক্তি ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ায় বন্ধ হয়ে যায় গিরীশ পার্ক থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো চলাচল। প্রায় আধ ঘণ্টার বেশি সময় ধরে থমকে থাকে নর্থ-সাউথ মেট্রো করিডরের গুরুত্বপূর্ণ অংশ।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, দুপুর ১১টা ৫৫ মিনিট নাগাদ দক্ষিণেশ্বরগামী (Dakshineswar-bound) একটি মেট্রো সেন্ট্রাল স্টেশনে ঢোকার মুহূর্তে, আচমকাই এক ব্যক্তি লাইন ঝাঁপ দেন। ট্রেন চালক সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি ব্রেক কষলেও, পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে নিরাপত্তাজনিত কারণে।

আরও পড়ুনঃ আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নয়া মোড়, ককপিট থেকে উঠে এল ভয়ানক বিভ্রান্তির প্রমাণ

এই ঘটনার জেরে গিরীশ পার্ক থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। তবে গিরীশ পার্ক থেকে দক্ষিণেশ্বর এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত ট্রেন পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফলে মাঝের অংশে যাত্রীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে একাধিক মেট্রো রেক, প্ল্যাটফর্মে হতাশ মুখে অপেক্ষা করছেন নিত্যযাত্রীরা।

Advertisement
ads

পুলিশ এবং মেট্রো রেল আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এখনও পর্যন্ত যিনি ঝাঁপ দিয়েছেন, তাঁর পরিচয় বা শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার কাজ চলছে এবং শীঘ্রই পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

এই ঘটনায় ফের একবার মেট্রো স্টেশনে যাত্রী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। সংশ্লিষ্ট স্টেশনগুলিতে নিরাপত্তা আরও বাড়ানোর দাবি উঠেছে যাত্রীদের একাংশের মধ্যে থেকে।

Continue Reading
Advertisement