পুজোর ভিড় সামলাতে হাওড়া ডিভিশনে ৮ জোড়া স্পেশ্যাল ট্রেন, দেখুন সময়সূচি
Connect with us

ভাইরাল খবর

পুজোর ভিড় সামলাতে হাওড়া ডিভিশনে ৮ জোড়া স্পেশ্যাল ট্রেন, দেখুন সময়সূচি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শারদ উৎসবের (Durga Puja) ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনের (Howrah Division) পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ। জেলা ও মফস্বল (Suburbs) থেকে পুজো দেখতে শহরমুখী মানুষের চাপ সামলাতে চলবে ৮ জোড়া স্পেশ্যাল ইএমইউ (EMU) ট্রেন।

হাওড়া ডিভিশনের স্পেশ্যাল ট্রেন পরিষেবা:

হাওড়া – বর্ধমান (ব্যান্ডেল হয়ে):

  • হাওড়া → বর্ধমান: রাত ০০:৪৫ → ভোর ০৩:১০

  • বর্ধমান → হাওড়া: রাত ২১:৪০ → রাত ০০:০৫

হাওড়া – বর্ধমান (ডানকুনি হয়ে):

Advertisement
ads
  • হাওড়া → বর্ধমান: রাত ০১:১৫ → ভোর ০৩:২০

  • বর্ধমান → হাওড়া: রাত ২২:৩০ → রাত ০০:৪৫

হাওড়া – ব্যান্ডেল স্পেশ্যাল ট্রেন:

  • হাওড়া → ব্যান্ডেল: রাত ০১:০০ → রাত ০২:০৫

  • ব্যান্ডেল → হাওড়া: রাত ২৩:৩০ → রাত ০০:৩৫

শেওড়াফুলি – তারকেশ্বর স্পেশ্যাল ট্রেন:

  • শেওড়াফুলি → তারকেশ্বর: রাত ০০:৩০ → রাত ০১:২০

  • তারকেশ্বর → শেওড়াফুলি: রাত ২৩:১৫ → রাত ০০:০৫

নিয়মিত ট্রেন পরিষেবায় সাময়িক পরিবর্তন:

হাওড়া – বর্ধমান (ব্যান্ডেল হয়ে) মেমু (MEMU):

  • রাত ০১:৪৫-এ হাওড়া থেকে ছাড়বে

  • হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত সব স্টেশনে থামবে

  • তারিখ: ২৯.০৯, ৩০.০৯, ০১.১০ ও ০২.১০

ব্যান্ডেল – হাওড়া লোকাল (37220):

Advertisement
ads
  • ছাড়বে ভোর ০৫:৪০-এ

এই সমস্ত ট্রেন পঞ্চমী (Panchami) থেকে দশমী (Dashami) পর্যন্ত নিজস্ব সময়েই চলবে।

শিয়ালদহ ডিভিশনের বিশেষ লোকাল ট্রেন পরিষেবা:

  • মোট চলবে ৩১টি স্পেশ্যাল লোকাল

    • মেন ও উত্তর সেকশন: ১৯টি

    • দক্ষিণ সেকশন: ১২টি

পুজোর সময় শিয়ালদহ ও হাওড়া লাইনের ট্রেনে সাধারণত যাত্রী সংখ্যা অনেক বেশি হয়। কারণ, জেলা ও মফস্বল থেকে শহরে পুজো দেখতে আসার সহজতম উপায় রেল পরিষেবা।

Continue Reading
Advertisement