জয়েন্ট রেজাল্ট নিয়ে অনিশ্চয়তা, হাইকোর্টের নির্দেশেই থমকাল ফল ঘোষণা
Connect with us

রাজ্যের খবর

জয়েন্ট রেজাল্ট নিয়ে অনিশ্চয়তা, হাইকোর্টের নির্দেশেই থমকাল ফল ঘোষণা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (Joint Entrance Exam) ফলপ্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে তৈরি হল নতুন পরিস্থিতি। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ (Justice Kaushik Chanda) জানিয়ে দেন, ওবিসি (OBC) সংরক্ষণ সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের ব্যাখ্যা সন্তোষজনক নয়। তাই ২০১০ সালের আগে স্বীকৃত ৬৬টি ওবিসি সম্প্রদায়ের ভিত্তিতে নতুন করে প্যানেল গঠন করতে হবে জয়েন্ট বোর্ডকে (Joint Entrance Board)।

বিচারপতি আরও নির্দেশ দেন, ওবিসিদের জন্য সংরক্ষণ ৭ শতাংশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এই নির্দেশ আগামী ১৫ দিনের মধ্যে কার্যকর করতে হবে। সেইসঙ্গে একটি হলফনামা জমা দিতে হবে সিনিয়র স্পেশাল সেক্রেটারি (Senior Special Secretary) পদমর্যাদার এক আধিকারিকের মাধ্যমে। একইসঙ্গে রাজ্যের মুখ্যসচিবকেও এই রায়ের কথা জানাতে হবে।

আরও পড়ুনঃ ভোটার তালিকা থেকে নাম বাদ! রাজ্যবাসীকে আগাম সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার মামলার শুনানিতে রাজ্য ও জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র জমা দিতে বলেছিল আদালত। যদিও বৃহস্পতিবার বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, সেই নথিপত্র তথ্যগত দিক থেকে পর্যাপ্ত নয়। ফলে পুনরায় শুনানি হয় এবং আসে এই কড়া নির্দেশ।

Advertisement
ads

বিচারপতি কৌশিক চন্দ এদিন মন্তব্য করেন, “২০২৪ সালে ওবিসি সংরক্ষণ নিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা কার্যত উপেক্ষা করা হয়েছে।” তারই প্রেক্ষিতে বোর্ড ও রাজ্য সরকারকে নতুনভাবে প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিলেন তিনি।

ফলস্বরূপ, বৃহস্পতিবার যে জয়েন্ট রেজাল্ট প্রকাশ হওয়ার কথা ছিল, তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকছে। নতুন প্যানেল তৈরির পরই সম্ভব হবে ফলপ্রকাশ। বিষয়টি নিয়ে রাজ্য প্রশাসন এবং ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা

Continue Reading
Advertisement