খুন
‘খিদের জ্বালা সহ্য হয়নি’, নদীতে ছেলেকে ফেলে দিলেন মা
ডিজিটাল ডেস্কঃ সরকারি প্রকল্পে গরিবদের জন্য ‘ভরপুর সহায়তা’র দাবি শোনা যায় ঘনঘন, কিন্তু বাস্তব যেন একেবারেই ভিন্ন। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে (Jalpaiguri) ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কাজ নেই, খাবার নেই, বুকের ধন কাঁদছে খিদের জ্বালায়— আর তাতেই দুঃখের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে নিজের দেড় বছরের ছেলেকে (1.5-year-old child) নদীতে ভাসিয়ে দিলেন এক অসহায় মা।
ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের (Maynaguri Block) মরিচবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পরিবারের কর্তা বিপুল বাওয়ালি (Bipul Bawali) পেশায় একজন সূত্রধর (কারিগর)। বেশ কিছুদিন ধরে তাঁর হাতে কোনও কাজ নেই। সংসারে দু’টি শিশু, স্ত্রী সীমা বাওয়ালি (Seema Bawali)। সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে গেলে ছেলেকে নিয়ে তিস্তা নদীর (Teesta River) ধারে যান সীমাদেবী। সেখানেই ছেলেটিকে নদীতে ভাসিয়ে দেন তিনি।
আরও পড়ুনঃ “যেখানে আইন কলেজেই ধর্ষণ, সেখানে প্রশাসনের মুখ কোথায়?”— তৃণমূলকে বিঁধলেন বিপ্লব দেব
ভাগ্যক্রমে, ঘটনাস্থলের কাছেই উপস্থিত ছিল নবম শ্রেণির দুই ছাত্রী। তারা সময়মতো নদীতে ঝাঁপিয়ে পড়ে শিশুটিকে উদ্ধার করে এবং মাকেও আটকায়। এরপর গ্রামে নিয়ে এসে পুরো ঘটনা জানানো হয়। জিজ্ঞাসাবাদে সীমাদেবী বলেন, “দেড় সপ্তাহ ধরে বাড়িতে চাল-ডাল তো দূরের কথা, ছেলের জন্য এক ফোঁটা দুধও নেই। সকাল থেকে ছেলেটা কাঁদছিল। ওর কান্না আর সহ্য হচ্ছিল না, তাই…।”
তবে অন্য একটি দিক তুলে ধরেছেন বিপুলবাবু। তাঁর দাবি, “স্ত্রীর এক যুবকের সঙ্গে সম্পর্ক রয়েছে। কিছুদিন আগে বাচ্চাদের রেখে পালিয়েও গিয়েছিল। গ্রাম্য সালিশি সভায় ফের আনা হয়। তবে সে আমার সঙ্গে থাকতে চাইছিল না।”
