হামলা
যুদ্ধবিরতির মাঝেও আটক দুই ভারতীয়, পাক-বাংলা সীমান্তে জটিলতা
ডিজিটাল ডেস্কঃ যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ভারত-পাকিস্তান সীমান্তে এখনও বিরাজ করছে চাপা উত্তেজনা। এমন পরিস্থিতিতেই প্রায় ২০ দিন ধরে নিখোঁজ রয়েছেন হুগলির রিষড়ার বাসিন্দা এবং সীমান্তরক্ষী বাহিনীর (BSF) সদস্য পূর্ণম কুমার সাউ (Purnam Kumar Sau)। একইসঙ্গে, বাংলাদেশ সীমান্তে ভুল করে অনুপ্রবেশ করে ধরা পড়েছেন কোচবিহারের শীতলকুচির কৃষক উকিল বর্ম (Ukil Barman)। দুই পরিবারের সদস্যদের মধ্যে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা।
সোমবার এই প্রসঙ্গে আশার বাণী শোনালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানান, “ভারতের এক জওয়ান পাকিস্তানের হাতে বন্দি এবং একজন কৃষক বাংলাদেশ সীমান্তরক্ষীদের হেফাজতে। বিএসএফের ডিজি আমাকে আশ্বস্ত করেছেন, উভয়েই সুস্থ রয়েছে। তাঁদের ফেরানোর বিষয়ে সংশ্লিষ্ট দেশের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ রাখা হচ্ছে।”
আরও পড়ুনঃ অফ ফর্ম, মানসিক চাপ, গম্ভীরের আগমন—অবসরের নেপথ্যে কী রয়েছে?
এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিএসএফ (BSF)-এর ডিজির সঙ্গে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেও। পূর্ণম কুমারের অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেও তাঁকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।
ঘটনা সূত্রপাত, গত ২২ জুলাই জম্মু-কাশ্মীরের পহেলগাম (Pahalgam)-এ জঙ্গি হামলায় ২৬ জন সাধারণ নাগরিক নিহত হওয়ার পর থেকেই সীমান্ত এলাকায় কড়া নজরদারি শুরু হয়। সেই সময় পাঠানকোটের ফিরোজপুর সীমান্তে দায়িত্ব পালনের সময় ভুল করে সীমান্ত পার হয়ে পাকিস্তানের হাতে ধরা পড়েন পূর্ণম কুমার। ভারত বারবার ফ্ল্যাগ মিটিং ডেকে তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও এখনও পর্যন্ত পাকিস্তানের তরফে কোনও ইতিবাচক প্রতিক্রিয়া মেলেনি।
