দলবিরোধী মন্তব্য ও বাবরি বিতর্কে তৃণমূলের কড়া পদক্ষেপ — সাসপেন্ড হুমায়ুন
Connect with us

রাজনীতি

দলবিরোধী মন্তব্য ও বাবরি বিতর্কে তৃণমূলের কড়া পদক্ষেপ — সাসপেন্ড হুমায়ুন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দলবিরোধী (anti-party) কর্মকাণ্ড ও ধারাবাহিক মন্তব্যজনিত বিতর্কের জেরে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড (suspend) করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠকে দলের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি স্পষ্ট জানান, দলের সঙ্গে হুমায়ুনের আর কোনও সম্পর্ক (relation) থাকবে না।

সম্প্রতি বেলডাঙায় বাবরি মসজিদ (Babri Masjid) নির্মাণ নিয়ে হুমায়ুনের মন্তব্য নতুন করে বিতর্কের সৃষ্টি করে। তৃণমূল নেতৃত্বের দাবি, এই মন্তব্য বাবরি ধ্বংসের স্মৃতি উসকে দিয়ে সাম্প্রদায়িক বিভাজন বাড়ানোর চেষ্টা। ফিরহাদের অভিযোগ, “এই ইস্যুর আড়ালে বিজেপি (BJP) রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে এবং হুমায়ুনকে সামনে রেখেই হিন্দু-মুসলিম বিভাজন তৈরির চেষ্টা হচ্ছে।”

তিনি আরও বলেন, “কেউ নিজের টাকায় মসজিদ বানালে অসুবিধা নেই। কিন্তু দলের বিধায়ক হয়ে সংহতি দিবস (Solidarity Day)-এর মতো দিনে শিলান্যাস কেন? শিক্ষা বা উন্নয়নমূলক কাজও তো করা যেত।” তাঁর দাবি, হুমায়ুনের এই পদক্ষেপ রাজ্যে দাঙ্গা পরিস্থিতি তৈরির চেষ্টা মাত্র।

রেজিনগরে বসবাস করেও ভরতপুরের বিধায়ক হয়েও কেন বেলডাঙায় মসজিদ নির্মাণ?—এই প্রশ্নও তোলেন ফিরহাদ। তিনি মনে করেন, কয়েক মাস আগে সিএএ (CAA) ইস্যুতে যে উত্তেজনা তৈরি হয়েছিল, হুমায়ুন তারই সুযোগ নিতে চাইছেন।

Advertisement
ads

তবে দলের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে নারাজ হুমায়ুন। সাসপেন্ডের ঘোষণার পরই তিনি জানান, “বিদাদার কথার জবাব দেব না। কালই বিধায়ক পদ ছাড়ব (resign)।” সঙ্গে আরও ঘোষণা করেন, আগামী ২২ ডিসেম্বরই তিনি নতুন দল (new party) গঠনের কথা জানাবেন।

Continue Reading
Advertisement