SIR-এর নামে আদিবাসীদের হেনস্তা, অভিযোগ তুলে অনশন তৃণমূল নেতার
Connect with us

ভাইরাল খবর

SIR-এর নামে আদিবাসীদের হেনস্তা, অভিযোগ তুলে অনশন তৃণমূল নেতার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision – SIR) প্রক্রিয়ায় প্রায় ১০ হাজার আদিবাসীকে (Adivasi) শুনানির নোটিস দেওয়াকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। এই সিদ্ধান্তের প্রতিবাদে অনশনে (hunger strike) বসেছেন তৃণমূল কংগ্রেসের আদিবাসী সেল সংগঠনের চেয়ারম্যান দেবু টুডু। তাঁর হুঁশিয়ারি, “একজন আদিবাসীরও নাম যদি বাদ যায়, তাহলে আগুন জ্বলবে।”

দেবু টুডুর অভিযোগ, SIR-এর নামে বাংলার আদিবাসীদের মধ্যে ভয় (fear) তৈরি করা হচ্ছে। তিনি বলেন, “আমরাই ভারতের আদি বাসিন্দা (indigenous people)। আমাদের আবার কাগজ (documents) দেখাতে হবে কেন?” তাঁর দাবি, শুনানির নোটিস আদিবাসীদের অপমান এবং হেনস্তা (harassment)।

অনশন মঞ্চ থেকে দেবু টুডু সিধু-কানহুর (Sidhu-Kanhu) প্রসঙ্গ টেনে বলেন, “ব্রিটিশদের কামানের বিরুদ্ধে তাঁরা তীর-ধনুক নিয়ে লড়েছিলেন। আমরা তাঁদেরই বংশধর। লড়াই হবে সেই পথেই।”

Advertisement
ads

এর আগে SIR নিয়ে বর্ধমান-১ ব্লকের এক সভা থেকে তৃণমূলের এক প্রাক্তন জেলা নেতা নির্বাচন কমিশন (Election Commission) ও বিজেপির বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন। তাঁর অভিযোগ, বিজেপির প্ররোচনায় বৈধ ভোটারদের (valid voters) নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে আদিবাসী সমাজের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ চরমে।