শান্তি পুরস্কার-এর পরই ট্রাম্পের থামানো যুদ্ধ ফের শুরু, উত্তপ্ত থাই-কম্বোডিয়া
Connect with us

বিশ্বের খবর

শান্তি পুরস্কার-এর পরই ট্রাম্পের থামানো যুদ্ধ ফের শুরু, উত্তপ্ত থাই-কম্বোডিয়া

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফিফা-র দেওয়া শান্তি পুরস্কার (Peace Award) পাওয়ার কয়েক দিনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) যাঁর উদ্যোগে থামানো হয়েছিল একাধিক আন্তর্জাতিক সংঘাত, তারই একটিতে ফের যুদ্ধের আগুন জ্বলে উঠল। থাইল্যান্ড (Thailand) এবং কম্বোডিয়ার (Cambodia) মধ্যেকার সীমান্ত উত্তেজনা আবারও ভয়াবহ আকার নিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি (Ceasefire Agreement) নিয়ে থাইল্যান্ড আলোচনা স্থগিত করার পরই দুই দেশের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়েছে।

কম্বোডিয়া অভিযোগ করেছে—থাই বায়ুসেনা তাঁদের এলাকায় এয়ারস্ট্রাইক (Airstrike) চালিয়েছে। সংঘর্ষে ইতিমধ্যেই এক থাই সেনা নিহত এবং দুই পক্ষের বহু সৈন্য জখম হয়েছেন। থাই সেনার মেজর জেনারেল ভিনথাই সুওয়ারি দাবি করেন, কম্বোডিয়ার বাহিনী চং আন মার কাছে প্রথমে গুলি চালায়। কম্বোডিয়া অবশ্য পাল্টা বলছে, থাইল্যান্ডই আগে উস্কানি (Provocation) দিয়েছিল।

থাইল্যান্ডের দাবি, সীমান্তবর্তী গ্রামগুলির প্রায় ৭০% মানুষ (70% population) ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গত অক্টোবরে ট্রাম্পের স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির পর দুই দেশের পরিস্থিতি অনেকটাই শান্ত হয়েছিল। সেই সংঘাতে থাই পক্ষে ২০ জন এবং কম্বোডিয়ার ১৩ জন মারা গিয়েছে।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা বলেন, প্রাথমিক হামলার পরও তাঁদের বাহিনী পাল্টা জবাব দেয়নি। তিনি বলেন—“শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় থাইল্যান্ড অবিলম্বে সব উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করুক।”

Advertisement
ads ads

ট্রাম্প প্রায়ই দাবি করেন, তিনি বিশ্বের ৭–৮টি যুদ্ধ থামিয়েছেন, যার মধ্যে ভারত-পাকিস্তান (India–Pakistan) বিরোধও রয়েছে। থাই-কম্বোডিয়া সংঘাতও তিনি নাকি বাণিজ্যকে হাতিয়ার করে থামিয়েছিলেন বলে দাবি করেন। সেই দাবির ভিত্তিতে নোবেল শান্তি পুরস্কারও চেয়েছিলেন তিনি। যদিও তা না মিললেও সম্প্রতি ফিফা তাঁকে শান্তি পুরস্কারে সম্মানিত করেছে—আর তার পরেই ফের জ্বলে উঠল পুরনো সংঘাত।

Continue Reading
Advertisement ads