ফলপ্রকাশের আগেই রিভিউ ও স্ক্রুটিনির নির্ঘণ্ট প্রকাশ, কড়া অবস্থানে সংসদ আরটিআই নিয়ে
Connect with us

শিক্ষা

ফলপ্রকাশের আগেই রিভিউ ও স্ক্রুটিনির নির্ঘণ্ট প্রকাশ, কড়া অবস্থানে সংসদ আরটিআই নিয়ে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার ফল প্রকাশের ঠিক আগের দিন, পরীক্ষার্থীদের সুবিধার্থে রিভিউ (Review) ও স্ক্রুটিনি (Scrutiny) সংক্রান্ত নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, ফল প্রকাশের পরপরই শুরু হবে এই আবেদন প্রক্রিয়া।

তৎকাল আবেদন গ্রহণ চলবে আগামী ৮ মে রাত ১২টা থেকে ১১ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তৎকালীন স্ক্রুটিনির জন্য নির্ধারিত হয়েছে ৬০০ টাকা এবং রিভিউয়ের জন্য প্রতিটি বিষয়ে ৮০০ টাকা ফি। এছাড়াও সাধারণ আবেদনপত্র গ্রহণ চলবে ৮ মে রাত ১২টা থেকে ২২ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। সেইক্ষেত্রে স্ক্রুটিনির জন্য লাগবে ১৫০ টাকা ও রিভিউয়ের জন্য প্রতি বিষয়ে ২০০ টাকা। তবে রিভিউয়ের জন্য সর্বাধিক দুটি বিষয়েই আবেদন করা যাবে।

সংশ্লিষ্ট সব আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে করতে হবে বলে জানিয়েছে সংসদ। তবে এ বছর আর একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে— রিভিউ বা স্ক্রুটিনির জন্য যারা আবেদন করবেন, তারা পরে ফলাফলে অসন্তুষ্ট হলেও তথ্য জানার অধিকারে (RTI) আবেদন করতে পারবেন না।

প্রতিবছরই রিভিউ ও স্ক্রুটিনির ফলাফলে অসন্তুষ্ট একাংশ ছাত্রছাত্রী আরটিআই-এর মাধ্যমে খাতা চ্যালেঞ্জ করেন। বিগত বছরগুলিতে দেখা গিয়েছে, সেই প্রক্রিয়ায় কারও নম্বর বাড়লেও আবার কারও নম্বর কমে যায়। এই দীর্ঘসূত্রতা এড়াতেই এবার আরটিআই সংক্রান্ত বিষয়ে কড়া অবস্থান নিল উচ্চমাধ্যমিক সংসদ।

Advertisement
ads

ফলাফল প্রকাশের আগে থেকেই পরীক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা তুঙ্গে। অনেকেই প্রশ্ন করছেন, আশানুরূপ ফল আদৌ হবে কি না। এই পরিস্থিতিতে সংসদের এই নির্দেশিকা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে।

Continue Reading
Advertisement