রাজ্যের খবর
HS Result Today: দুপুরেই ফল ঘোষণা, ওয়েবসাইট ও মার্কশিট সংক্রান্ত তথ্য রইল
ডিজিটাল ডেস্কঃ আজ, বুধবার (৭ই মে, ২০২৫) প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক (HS) পরীক্ষার ফলাফল। এবার গতবারের তুলনায় কিছুটা আগেভাগেই ফল ঘোষণা করছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। গত বছর দুপুর ১টা নাগাদ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ শুরু হয়েছিল, এবার তা হবে বেলা ১২টা ৩০ মিনিটে সাংবাদিক বৈঠকের (press conference) মাধ্যমে।
সংসদ সূত্রে খবর, ওই সাংবাদিক বৈঠকে জানানো হবে কতজন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, পাশের হার (pass percentage) কত, এবং প্রথম দশজনের নাম ও নম্বর। তবে অনলাইনে রেজাল্ট (result) দেখতে পেতে কিছুটা সময় লাগতে পারে বলে জানা যাচ্ছে।
যেসব ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে অনলাইনে:
পরীক্ষার্থীরা নিচের সরকারি ও অনুমোদিত ওয়েবসাইটগুলো থেকে তাদের ফলাফল দেখতে পারবেন—
ডিজিটাল মার্কশিট (Marksheet) ও সার্টিফিকেট কবে, কোথায় পাওয়া যাবে?
অনলাইনে দেখা ফলাফলটি শুধুমাত্র প্রভিশনাল (provisional)। মূল মার্কশিট এবং পাশের সার্টিফিকেট স্কুল থেকে সংগ্রহ করতে হবে।
৮ই মে, অর্থাৎ আগামীকাল সকাল ১০টা থেকে রাজ্যের বিভিন্ন বিতরণ কেন্দ্র (distribution centre) থেকে স্কুলগুলিকে মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেবে সংসদ। এরপর স্কুল কর্তৃপক্ষ নিজেদের মতো করে নির্দিষ্ট দিন ও সময় অনুযায়ী ছাত্রছাত্রীদের হাতে তা তুলে দেবে।
ছাত্রছাত্রীদের নিজেদের স্কুলের সঙ্গে যোগাযোগ করে সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের তাদের ফলাফলের জন্য অনেক অনেক শুভেচ্ছা!
