রাজ্য পুলিশে প্রচুর নিয়োগের ঘোষণা, পাশাপাশি উত্তর দিনাজপুরের ডালখোলা ও ইটাহার থানা এলাকাকে পুলিশ মহকুমাস্তরে উন্নীত করল রাজ্য
Connect with us

রাজ্যের খবর

রাজ্য পুলিশে প্রচুর নিয়োগের ঘোষণা, পাশাপাশি উত্তর দিনাজপুরের ডালখোলা ও ইটাহার থানা এলাকাকে পুলিশ মহকুমাস্তরে উন্নীত করল রাজ্য

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৩ ডিসেম্বর : ভোট বড় বালাই৷ যেখানে চাকরির দাবিতে প্রতিদিন বিক্ষোভ আন্দোলন হচ্ছে কলকাতার বুকে, তখন রাজ্য পুলিশের ১০ হাজার ৩৭০ টি শূন্য পদে নিয়োগের অনুমোদন দিল রাজ্যমন্ত্রীসভা।

মঙ্গলবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকের পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নবান্নে জানিয়েছেন, রাজ্য পুলিশের কনস্টেবল পদে ৯ হাজার ২৮২, সাব ইন্সপেক্টর পদে ১ হাজার ৮৮ টি পদের নিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা৷ পুলিশে নিয়োগের পাশাপাশি ডালখোলা, ইটাহার, ফারাক্কা, হাবড়া, দেগঙ্গা, বাগদা, বাদুরিয়া, হাসনাবাদ, গোপী বল্লভপুর, বেলপাহাড়ী ও সাগর এই ১১-টি এরিয়াকে পুলিশ মহকুমা এবং সুন্দরবন পুলিশ জেলার অন্তর্গন্ত পাথর প্রতিমা, নামখানা ও সাগর – এই তিন টি এলাকাকে পুলিশ সার্কেল তৈরির সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। প্রশাসনিক কাজে সুবিধার জন্য জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লককে ভেঙে বানারহাট ব্লক এবং ধূপগুড়ি- এই দুটি ব্লক তৈরি করা হল।

Continue Reading
Advertisement