২০২১ এর জুনেই হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক, জানালেন শিক্ষামন্ত্রী
Connect with us

রাজ্যের খবর

২০২১ এর জুনেই হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক, জানালেন শিক্ষামন্ত্রী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৩ ডিসেম্বর : জল্পনার অবসান। পিছিয়ে গেল ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন। আগামী বছর জুন মাসেই হবে মাধ্যমিক পরীক্ষা ও তারপরই উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ মঙ্গলবার এমনই ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

উল্লেখ্য গত নভেম্বর মাসেই মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জুন মাসে পরীক্ষা নিয়ে প্রস্তাব পাঠায় রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে। আর সেই প্রস্তাবকেই সিলমোহর দিল রাজ্য সরকার। শীঘ্রই পরীক্ষা সূচি প্রকাশ করবে দুই বোর্ড। ইতিমধ্যেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে ৩০-৩৫ শতাংশ সিলেবাস কাটছাঁটের ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই অনুযায়ী কোন কোন অধ্যায় পরীক্ষাতে থাকবে এবং কোনগুলো বাদ পড়েছে তা বিষয়ভিত্তিকভাবে নোটিফিকেশন করেছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।