অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জ ও ইসলামপুরে
Connect with us

রায়গঞ্জ

অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জ ও ইসলামপুরে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ, ১৬ মে : শর্ট সার্কিট থেকে আগুন লেগে ভস্মীভূত হল দুটি দোকানঘর। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের তুলসীপাড়া এলাকায়। ঘটনার খবর পেয়ে দমকলের ইঞ্জিন এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসায় ভয়াবহ অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসী। যদিও শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে অনুমান দমকল কর্মীদের।অপরদিকে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি দোকান। ইসলামপুরের কে এম সি মোড় এলাকায় শটসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এ ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসায় ভয়াবহ অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসী এবং কে এম সি মোড় এলাকার ব্যবসায়ীরা। জানা গিয়েছে, ইসলামপুরের কে এম সি মোড় এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা মনোরঞ্জন শর্মার মোটর পার্টসের দোকানে শনিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান দোকান মালিকের। এধরনের ভয়াবহ অগ্নিকান্ডে দোকানের সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যাওয়ায় কার্যত দিশেহারা অবস্থা দোকান মালিক মনোরঞ্জন শর্মার। শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে অনুমান দমকল কর্মীদের।