জাভেদ শামীমকে আইনশৃঙ্খলা থেকে দমকলে পাঠাল কমিশন
Connect with us

রাজ্যের খবর

জাভেদ শামীমকে আইনশৃঙ্খলা থেকে দমকলে পাঠাল কমিশন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৭ ফেব্রুয়ারি : নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য সরকার প্রশাসনের শীর্ষ পদে রদবদল। রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামীম’কে সরিয়ে তাঁর জায়গায় আইপিএস জগমোহন’কে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আজ স্বরাষ্ট্র দপ্তর থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

জগমোহন এর আগে দমকলের ডিজি পদে ছিলেন। অন্যদিকে জাভেদ শামীমকে দমকলের ডিজি হিসাবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য সম্প্রতি জাভেদকে কলকাতা পুলিশ থেকে রাজ্য পুলিশে নিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশের স্পেশাল পুলিশ কমিশনার থেকে তাঁকে এডিজি (আইনশৃঙ্খলা) পদে আনা হয়েছিল। তবে ভোটের দিনক্ষণ ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তাঁকে সরিয়ে দিল কমিশন।
শনিবার সন্ধ্যায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানেই এই রদবদলের কথা জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, জগমোহন এ বার থেকে রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব সামলাবেন। এত দিন যিনি ওই দায়িত্ব সামলাতেন, সেই জাভেদকে পাঠানো হয়েছে দমকলের ডিজি পদে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জাভেদ সিভিল ডিফেন্সের ডিরেক্টর জেনারেল হিসাবেও কাজ করবেন।

Continue Reading
Advertisement